স্বামীর অবৈধ্য সম্পর্ক! সন্দেহের বশে ডোমকলে ঘুমন্ত স্বামীর যৌনাঙ্গ কাটল স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে লেগেই থাকত দাম্পত্য কলহ। এরই মাঝে সম্পর্কে আসে তৃতীয় ব্যক্তি। যার জেরে ঘুমন্ত স্বামীর যৌনাঙ্গ কেটে দিল স্ত্রী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে থানার পেচেরপাড়া এলাকায়। অভিযুক্ত মহিলার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ওই মহিলার এটি দ্বিতীয় বিয়ে। দুই সন্তানের মা ওই মহিলা হাসানুর শেখের সঙ্গে সংসার করতে শুরু করে। পরিবার সূত্রে খবর, বিয়ের পর থেকে দুজনের অশান্তি লেগেই ছিল। সম্ভবত হাসানুর অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তার তীব্র বিরোধিতা করত ওই মহিলা। সে কারণে ক্রমশ  বাড়ে অশান্তি। শনিবার রাতে অশান্তি সপ্তমে ওঠে।

এরপর ঘুমিয়ে পড়েন হাসানুর। ঘুমোতে চলে যায় তার স্ত্রী-ও। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র হাতে হাসানুরের উপর চড়াও হয় মহিলা। হাসানুরের পুরুষাঙ্গ কেটে দেয় বলেই অভিযোগ। যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে হাসানুর। চিৎকার চেঁচামেচিতে দৌড়ে আসেন প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করেন। ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ স্থানান্তরিত করা হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। 

উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন আগে হাওড়ায় প্রাক্তন প্রেমিকের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ ওঠে এক তরুণীর বিরুদ্ধে। যৌনতার অছিলায় নির্জন জায়গায় যুবককে ডেকে তার গোপনাঙ্গে কোপ দেয় তরুণী। সম্পর্ক নিয়ে টানাপোড়েনের জেরে এমন নৃশংস হামলা বলেই জেরায় জানান ধৃত। ফের সেই একই ঘটনার ছবি ধরা পড়ল ডোমকলে। 

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

টানা বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, চূড়ান্ত দুর্ভোগে বাসিন্দারা

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা