রাজ্য সরকারের ‘দুয়ারে সরকারের’ ধাঁচে শিল্প সমাধানে MSME Camp কল্যাণীতে

Share:

নিজস্ব প্রতিনিধি, কল্যাণী: রাজ্য সরকারের দুয়ারে সরকার ধাঁচে শিল্প সমাধানে MSME Camp অনুষ্ঠিত হল কল্যাণী মহাকুমা শাসকের অফিসের সামনে। ব্যাংক থেকে শুরু করে বিদ্যুৎ পরিবেশ দপ্তর এবং একটি উদ্যোগ বা শিল্প করতে যা যা প্রয়োজন তা এই ক্যাম্প থেকে সমস্যার সমাধান করা যাবে। সোম এবং মঙ্গলবার দু – দিনব্যাপী এই ক্যাম্প চলবে ।এখানে যেমন কচুরিপানা থেকে ফাইবার তৈরির স্টল রয়েছে, তেমনি বিভিন্ন হস্তশিল্প থেকে খাদ্য প্রক্রিয়া সব ধরনের স্টল রয়েছে। নতুন উদ্যোগ পতিরাম এই ক্যাম্পের রেজিস্ট্রেশন করে তাদের আগামী দিনে উদ্যোগে সাহায্য করবে।

এই ক্যাম্পের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন সৈকত গাঙ্গুলী, মহকুমা শাসক অভিজিৎ সামন্ত এছাড়াও কল্যাণী পৌরসভার(Kalyani Municipality) পৌর প্রধান ছাড়াও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। আগামী দিনে এই উদ্যোগের ফলে কর্মসংস্থানের সুযোগ যেমন হবে তেমন শিল্পের প্রসারে ঘটবে। অন্যদিকে,এলাকার সমস্যা নিয়ে কাউন্সিলরের সাথে দেখা করতে গিয়ে স্ত্রীর রোষানলে নাগরিক। বিপুল ভোটে জয়যুক্ত করানো কাউন্সিলর এর বিরুদ্ধে থানায় গেল এলাকাবাসী। জনগণের ভোটে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে বিজেপি প্রতীকে জয়যুক্ত করানো হয়েছিল বিজেপি কাউন্সিলরকে । অথচ তার এবং তার স্ত্রীর বিরুদ্ধে ভোটারদের গন স্বাক্ষর জমা পরল শান্তিপুর থানা এবং পৌরসভায়।জনপ্রতিনিধির স্ত্রীর অমানবিক আচরণ এবং এবং কথাবার্তায় ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ এলাকার মহিলাদের। প্রতিক্রিয়া না জানানো হলেও কাউন্সিলরে পক্ষ থেকে ভোটারদের বিরুদ্ধে অভিযোগ বাড়িঘর ভাঙচুরের।

বেনজির ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানা (Shantipur P.S.)এলাকার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পাবনা কলোনী নতুন পাড়ার। সেখানকার প্রায় ৩০ জন মহিলা এদিন বাড়ি বাড়ি বিনামূল্যে পানীয় জল পাওয়ার জন্য পার্শ্ববর্তী পাড়ায় কাউন্সিলর মহানন্দ বিশ্বাসের বাড়িতে দেখা করতে যান তাদের কথা অনুযায়ী বাইরে থেকে শত ডাকাডাকি সত্বেও কেউ সারা শব্দ দেয় না ।তাই বাধ্য হয়েই তারা জানালায় শব্দ করেন। কিন্তু হঠাৎই কাউন্সিলরের স্ত্রী রনমূর্তি ধারণ করে তাদেরকে অসভ্য ভাষায় গালিগালাজ করে এবং ঝাঁটা জুতো মেরে বিদায় করার কথা বলেন। এমনকি হুমকি দেওয়া হয় পুলিশেরও। মহিলাদের দাবি কাউন্সিলর বাড়িতে না থাকলেও তার ফোন নাম্বার দিয়ে বলা যেতেই পারতো পরে আসার কথা। কিন্তু একজন জনপ্রতিনিধির স্ত্রীর ভোটারদের সাথে এই ব্যবহারে তারা ক্ষুব্ধ এবং মর্মাহত। অথচ যে এলাকার মহিলারা আজ দীর্ঘদিন ধরে পানীয় জল থেকে বঞ্চিত সেই এলাকায়, বিভিন্ন সমস্যা নিয়ে কাউন্সিলরকে নাকি ডেকেও পাওয়া যায়নি ।আর তার ফলেই সোমবার সকালে সকলে মিলে যেতে বাধ্য হয়েছিলেন তারা।

তবে এই এলাকার মোট পনেরশো ভোটার থাকলেও গত পৌরসভা নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে এই বিজেপি প্রার্থীকেই তারা ১১০০ ভোট দিয়ে জয়যুক্ত করিয়েছিলেন। কিন্তু আজ এই প্রতিদান পেয়ে তারা যথেষ্টই বিচলিত। তবে তাদের বিরুদ্ধে দরজা-জানলা ভাঙ্গার মিথ্যে যে অভিযোগ থানায় হতে পারে তারই পূর্ব প্রস্তুতি হিসেবে এবং গোটা বিষয়টি জানিয়ে সকল মহিলাদের স্বাক্ষর সহ এক অভিযোগ পত্র তারা জমা করেন শান্তিপুর থানায় এবং পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষের কাছে।যদিও বিষয়টি সম্পর্কে বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রতিক্রিয়া দিতে রাজি হননি ।তবে জানিয়েছেন, মানুষের অসভ্য আচরণের জন্য থানার শরণাপন্ন হতে চলেছেন তিনিও।তবে এই নিয়েই প্রশ্ন উঠছে এলাকায়। যেখানে ভোটের আগে হাতজোড় করে মিষ্টি হাসি, সুন্দর ব্যবহার সেখানে ভোটের পর একজন জনপ্রতিনিধি র স্ত্রীর এই আচরণ এবং তার বাড়ি ভাঙচুরের মতন মিথ্যা অভিযোগ জানানো নিয়ে জল্পনা পাড়ার মোড় থেকে চায়ের দোকান সর্বত্র।প্রসঙ্গত এর আগেও মহানন্দ বিশ্বাসের বাড়ির পাশেই শতাধিক মহিলাদের একই ধরনের বিক্ষোভ প্রসঙ্গে তিনি মতামত দিতে চাননি।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও