সামনে সাক্ষা‍ৎ যমদূত বাঘ মামা, বাইক ফেলে দে দৌড়, প্রাণ বাঁচল কুলতলির দুই বাসিন্দার

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, ‘রাখে  হরি, তো মারে কে?’ নাহলে বাঘের মুখ থেকে কেউ কি ফিরে আসে! বাঘের মুখে পড়ে কপালজোরে বেঁচে গেলেন দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সুন্দরবন লাগোয়া কুলতলির মধ্য গুড়গুড়িয়া এলাকায়। বাঘের হাত থেকে বাঁচবে সারারাত মশাল জালিয়ে পাহারা দিলেন এলাকাবাসী। 

জানা গিয়েছে, বুধবার স্থানীয় দুই ব্যক্তি বাইক নিয়ে বিকাশের মোড় থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ঠিক সেই সময় বাঘ তাদের উপর ঝাপিয়ে পড়ে। কোনরকমে বাইক ফেলে ‘প্রান হাতে’ দৌড় দেন ওই দুই বাসিন্দা। এই খবর প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গৃহবধূ দোলন দাস ও অনিতা দাস বলেন, জঙ্গলের পাশে মাটির বাড়িতে বসবাস। কোন দিন বাঘের পেটে চলে যাব জানি না, শুধু ভগবানের ভরসায় বেঁচে আছি। 

এলাকায় বাঘ আসার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কুলতলির ফরেস্ট অফিসের একাধিক আধিকারিকরা গ্রামবাসিদের রক্ষা করতে স্থানীয় জি এফ এম সি সদস্যরা সহ এলাকাবাসীরা রাতে মশাল জ্বালিয়ে রাত পাহারায় দিতে বেরিয়ে পড়েন। সারারাত গোটা গ্রাম মশাল হাতে পাহারা দেন তারা। তবে এরপর আর বাঘ বেরনোর কোন খবর পাওয়া যায়নি। 

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ