জমি সংক্রান্ত বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হল দাদা

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: হোগলবেড়িয়া থানার অন্তর্গত হরিপুর এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন হলেন এক যুবক। পরিবার সূত্রে জানা যায়, ওই যুবকের মায়ের একটি জমিকে তার ভাই বাপ্পা মন্ডল হাতিয়ে নেওয়ার জন্য বহুবার চেষ্টা করেছেন, এবং গতকাল অর্থাৎ সকাল থেকেই তিনি তার মায়ের সাথে বারংবার বিবাদ করেছেন। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিবাদের মাত্রা আরো বাড়তে থাকে। জানা যায় তার মা সমস্ত জমি তাদের ভাইদের নামে ভাগ করে দেওয়ার পরেও একটি বিশেষ জমি নিয়েই এই গন্ডগোলের সূত্রপাত।

এরপর হঠাৎই বাপ্পা মন্ডল(Bappa Mondal) তার মায়ের উপর আক্রমণ করেন, ঠিক তখনই তার বড় ভাই বাপন মন্ডল পেশায় প্রাইভেট টিউশনি করেন, তিনি বাড়ি আসার সঙ্গে সঙ্গেই ভাইকে বলেন কেন মায়ের উপর অত্যাচার করা হচ্ছে। তখন বাপ্পা মন্ডল বলেন সামনে থেকে সরে যেতে নাহলে মেরে ফেলব। এরপরই হঠাৎ ঘর থেকে একটি ভারি কাঠের টুকরো নিয়ে বাপন মন্ডলের(Bapan Mondal) মাথায় আঘাত করে এবং বাপন মন্ডল সেই জায়গাতেই লুটিয়ে পড়ে। ঘর থেকে তার স্ত্রী বেরিয়ে আসলে তার স্ত্রীকেও একইভাবে মারে বাপ্পা মন্ডল।। গুরুতর আহুতা অবস্থায় দুজনকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাপন মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন।

তবে এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সূত্রের খবর, অভিযুক্তকে এখনো গ্রেফতার করতে পারিনি পুলিশ। অন্যদিকে,ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পথচারীর। শান্তিপুর কদমপুর পূর্বপাড়ার বাসিন্দা চিত্তরঞ্জন বিশ্বাস মুড়ির চাল নিয়ে মুড়ি বানাতে যাচ্ছিলেন। তখনই ১২ নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে যাওয়া কোন একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চিত্তরঞ্জন বিশ্বাসের। এরপর এলাকাবাসী মৃতদেহ দেখে শান্তিপুর থানায় খবর দিলে, পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়। ঘটনায় মৃতের পরিবারে নেমেছে শোকের ছায়া।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও