বাগুইহাটিতে গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী সহ গ্রেফতার ৫

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগুইহাটি ও শান্তিপুর : উত্তর ২৪ পরগনা জেলার বাগুইহাটিতে গৃহবধূর মৃত্যু। অভিযোগ স্বামী পিটিয়ে ঝুলিয়ে দিয়েছে।স্বামীর বিরুদ্ধে এই গৃহবধূর পরিবারের অভিযোগ। নিহত গৃহবধুর নাম লতা মিত্র। ময়নাতদন্তের জন্য দেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় বাগুইহাটি থানার পুলিশ। গৃহবধূর বোন অনুষ্কা দত্তের অভিযোগ, শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তার দিদিকে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে কারণ। ইতিমধ্যে স্বামী সহ শশুর বাড়ির পাঁচজনকে গ্রেফতার করেছে বাগুহাটি থানার(Baguihati P.S.) পুলিশ। ধৃতরা হলেন পল্লব মিত্র, পূজা মিত্র ,ঝুমা ও তার দুই ছেলে।

এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে প্রায়শই ওই গৃহবধুর ওপর শারীরিক অত্যাচার চালাত তার স্বামী। দুজনের মধ্যে অশান্তি হত। অবশেষে সোমবার ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধুর মৃতদেহ উদ্ধার হয় ঘর থেকে। অন্যদিকে, নদিয়া জেলার শান্তিপুরে রাতের অন্ধকারে গৃহস্থ বাড়িতে অগ্নি সংযোগ দুষ্কৃতীদের। ঘটনায় প্রশাসনের দ্বারস্থ গৃহস্থর পরিবার।জানা যায় , রবিবার রাত আনুমানিক ২ ঘটিকায় ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুরের(Shantipur) হরিপুর অঞ্চলের নৃসিংহপুর ইন্দিরা আবাসন এলাকায় স্বপন হালদারের বাড়িতে।আগুনের মাত্রা এতটাই তীব্র ছিল পাশের বাড়ির লোক টের না পেলে বড় ধরনের বিপদ ঘটে যেতে পারতো।

আগুন লাগার পর এলাকার মানুষ ছুটে এসে জল দিয়ে কোনরকমে আগুন নিভিয়ে দেয়। পরিবারের দাবি তাঁদের রান্না ঘরে একটা নতুন দেশলাই এবং আগুন লাগানো কিছু সরঞ্জাম দুষ্কৃতীরা রেখে যায়। যেটা দেখে বাড়ির লোকের আশঙ্কা কে বা কারা আগুন লাগিয়ে দেয়। পাশেই যেহেতু শোয়ার ঘর তৎক্ষণাৎ এলাকার মানুষ ছুটে না আসলে বড় ধরনের বিপদের আশঙ্কা ছিল।তবে কে বা কারা আগুন লাগলো তা জানা যায় নি। তবে এই ঘটনায় রীতিমতো ভীত ও সন্তস্ত্র পরিবার। শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ জানান হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও