নদিয়ায় ফুটন্ত জলেই তৈরি হচ্ছে ২৫ শে ডিসেম্বরের জন্য সুস্বাদু ছানার কেক

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: আগুনে পুড়িয়ে বা কোন বৈদ্যুতিক কোন যন্ত্রে নয়, ফুটন্ত জলেই নদিয়ার নবদ্বীপে তৈরি হচ্ছে ২৫ শে ডিসেম্বর উপলক্ষে সুস্বাদু ছানার কেক(Chanar Cake)।২৫ শে ডিসেম্বর উপলক্ষে সকল হাটে বাজারে দেদার বিকচ্ছে বিভিন্ন ধরনের, ও বিভিন্ন কোম্পানির বা বেকারির তৈরি কেক।আর সেগুলো সাধারণত তৈরি হয় আগুন পুরিয়ে বা কোন বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে।

কিন্তু কখনো শুনেছেন বা দেখেছেন কি ফুটন্ত জলে কেক তৈরি হতে?এবার ২৫ শে ডিসেম্বর উপলক্ষে নবদ্বীপের এক ব্যাবসায়ী আগুনে না পুড়িয়ে ফুটন্ত জলেই ছানা সহ বিভিন্ন উপকরণ দিয়ে সম্পুর্ন নিরামিষ কেক(Veg Cake) তৈরি করে তাক লাগালেন। প্রস্তুতকারক সুমন ঘোষ জানান, এই কেক তৈরি করতে বেশ কয়েকটি ধাপ রয়েছে। প্রথমে বাজার থেকে ফ্রেশ দুধ এনে সেটিকে আগুনে জ্বাল দিয়ে তা দিয়ে ছানা তৈরি করা হয়েছে। তার পর সেই ছানাতে পরিমান মতো কাজু, কিসমিস সহ সামান্য মিষ্টি মিশিয়ে সেটিকে কিছু সময় মেখে রেখে দেওয়ার পর প্লাস্টিকের কন্টেইনারে ঘি(Ghee) মাখিয়ে তাতে ছানার মিশ্রন রেখে, একটি বড় পাত্রে জল ফুটিয়ে ছানা ভর্তি কন্টেইনার গুলোকে রেখে ৪০- ৪৫ মিনিট ভাপে রেখে তারপর তৈরি হচ্ছে এই ব্যাতিক্রমি সুস্বাদু ছানার কেক।

প্রস্তুতকারক এও বলেন এতে কোন রং, ক্যেমিক্যাল কিছুই ব্যাবহার করা হয়নি, চিনিও খুব সামান্য ব্যাবহার করা হয়েছে যাতে সকলেই খেতে পারে।এমনিতেই নবদ্বীপে নিরামিষ কেক এর চাহিদা একটু বেশি থাকে। আর এবার এই ফুটন্ত জলে তৈরি ছানার কেকের চাহিদাও একটু বেশি হবে বলেও আশাবাদী ব্যাবসায়ী। তাই দিন রাত জেগে এই ছানার কেক তৈরি চলছে বড়দিন উপলক্ষে।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও