আদালত চত্বরের বাইরে স্ত্রীকে খুন করার চেষ্টা স্বামীর, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া: কল্যাণী মহকুমা আদালত চত্বরের বাইরে স্ত্রীকে খুন করার চেষ্টা স্বামীর। ধারালো ছুরি দিয়ে স্ত্রীর পেটে আঘাত অভিযুক্তের। নদিয়া জেলার কল্যাণী জেএনএম হাসপাতালে(Kalyani JNM Hospital) গুরুতর জখম অবস্থায় ভর্তি স্ত্রী। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে কল্যাণী থানার পুলিশ।সূত্রের খবর, মঙ্গলবার কল্যাণী মহকুমা আদালতের(Kalyani Court) বাইরে ঘটনাটি ঘটেছে। জখম স্ত্রীর নাম রূপালী হালদার। অভিযুক্ত স্বামীর নাম সুমন সাহা। বাড়ি নদিয়ার চাকদা থানার (Chakda P.S.)অন্তর্গত চাঁদুরিয়া এলাকায়।

পরিবার সূত্রে খবর, তিনদিন আগে অন্য একটি ছেলের সঙ্গে পালিয়ে যায় রূপালী। এমনটাই অভিযোগ। চাকদা থানায় মিসিং ডায়েরিও করা হয়। এদিন আদালতের নির্দেশে কল্যাণী মহকুমা আদালতে আসেন স্বামী ও স্ত্রী। আদলত থেকে বেরোতেই ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে খুন করার চেষ্টা করে সুমন।এরপর গুরুতর জখম অবস্থায় রূপালিকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সুমনকে।

অন্যদিকে,মালদহে আবারো আগ্নেয়াস্ত্র উদ্ধার। আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। মঙ্গলবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার(Kaliyachak P.S.) পুলিশ ইমাম জাগির এলাকায় হানা দিয়ে তাদের গ্রেফতার করে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন দুষ্কৃতিকে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে দুটি পাইপ গান এবং তিন রাউন্ড কার্তুজ। জানা গেছে ধৃতরা হল রাবিউল শেখ, বাবুল শেখ এবং মোহম্মদ তারিকুল শেখ।

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২