দিল্লি বিধানসভার ভোট ১২-১৪ ফেব্রুয়ারি, ফল ১৭? আগামী সপ্তাহেই নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলতি বছরেই অনুষ্ঠিত হতে চলেছে দিল্লিতে বিধানসভা নির্বাচন। শুরু হয়ে গিয়েছে কাউনডাউন। এই আবহে সামনে এসেছে  আগামী সপ্তাহের শুরুতেই ঘোষিত হতে চলেছে  বিধানসভা নির্বাচনে দিনক্ষণ। জানা গিয়েছে , সোমবারই এই নিয়ে সাংবাদিক সম্মেলন করতে চলেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে হবে দিল্লিতে বিধানসভা নির্বাচন । ১৭ ফেব্রুয়ারি হতে চলেছে নির্বাচনের ফলাফল  ঘোষণা ।

নির্বাচন কমিশন সূত্র দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিককে ৬ জানুয়ারির মধ্যে ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে। ভোটার তালিকার বিশেষ সারসংক্ষেপ সংশোধনের কাজ হয়ে গিয়েছে। নতুন ভোটাররা নির্বাচনের  দিন ঘোষণার ১০ দিন  পর পর্যন্ত নাম নথিভুক্ত করতে পারবেন । বলা বাহুল্য, প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের  মেয়াদ শেষ হতে চলেছে আগামী  ১৮ ফেব্রয়ারি। সেইসঙ্গে দিল্লির বিধানসভার মেয়াদ শেষ হবে ২৩  ফেব্রয়ারি। তাই এরআগেই দিল্লিতে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন ।

উল্লেখ্য,  বিধানসভা নির্বাচনের আগে রাজধানীতে উত্তপ্ত রাজনীতি। আম আদমি পার্টি এবং বিজেপি উভয়েই ভোটারদের নাম মুছে ফেলা নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। ইতিমধ্যেই দিল্লির বিধানসভা নির্বাচনের জন্য  কেজরীর দল ৭০টি আসনের সবগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তার মধ্যে প্রায় এক-চতুর্থাংশ কংগ্রেস বা বিজেপি ছেড়ে আসা নেতা। আর কংগ্রেস এখন পর্যন্ত  ২৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে । বলা বাহুল্য,  ২০২০ সালের বিধানসভা নির্বাচনে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ। বিজেপি পেয়েছিল মাত্র  আটটি আসন। এই আবহে কার দখলে থাকে  ২০২৫ সালে দিল্লিতে বিধানসভা নির্বাচন, সেটাই এখন মূল দেখার বিষয় ।  

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের