‘দলত্যাগ কীভাবে করতে হয় নেত্রীর থেকেই শিখেছি,’ নাম না করা মমতাকে কটাক্ষ কাকলির

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতাপন্থী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জির ভিত্তিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়-কাকলি ঘোষ দস্তিদার-দের কাছ থেকে জবাব তলব করেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। ‘কেন তাঁদের সাংসদ পদ খারিজ হবে না? দলত্যাগ বিরোধী আইন সুদীপ-কাকলিদের উপরেই বা কার্যকর করা হবে না কেন?’ অভিষেকের এই আর্জির ভিত্তিতেই তৃণমূলত্যাগী কুড়ি এনসিপিআই সাংসদের কাছ থেকে জবাব তলব করেছিলেন অধ্যক্ষ। আজ, মঙ্গলবার সেই সংক্রান্ত সময়সীমা শেষ। যদিও লোকসভার অধ্যক্ষের দেওয়া সময়সীমার মধ্যে অর্থাৎ এদিন দলবদলু কুড়ি জন এনসিপিআই সাংসদ নিজেদের জবাব হলফনামা আকারে জমা দিয়েছেন। এমনটাই জানালেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

বিষয়টি নিয়ে তিনি বলেছেন, ‘আমার পূর্বের দলের তরফে বারবার দাবি করা হচ্ছে কোনও নথি নেই। কিন্তু সেটা মিথ্যা। কে বলেছে আমাদের নথি নেই। প্রথমে অধ্যক্ষের কাছে সময় চেয়েছিলাম। এবার সঠিক সময়ে নথি জমা দিয়েছি। কালীঘাট তৃণমূলকে কারা বুদ্ধি দেয় জানি না। কিন্তু আমাদের কুড়ি জন সাংসদ পর্যাপ্ত নথি জমা দিয়েছে। আগেই উত্তর দিয়ে দিতাম। মাঝে দুর্গাপুজো ছিল। তারপর একটা ঝড় এসেছিল। একটার পর একটা সাইক্লোন হচ্ছিল। কয়েকদিন আগেও হয়েছে। গ্রামের দিকে যাদের বাড়ি তাঁদের সঙ্গে যোগাযোগের অসুবিধা হচ্ছিল। তাই একটু দেরি হল।’ এরই সঙ্গে দলবদল নিয়ে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ করেছেন কাকলি। তিনি বলেছেন, ‘আগের দলের নেত্রীর থেকেই শিখেছি কীভাবে দলত্যাগ করতে হয়। উনি এনডিএ ছেড়ে ইউপিএ-তে যোগ দিয়েছিলেন। আমরা তৃণমূলের জন্য অনেক কিছু ত্যাগ করেছি। কিন্তু অসম্মান ছাড়া কিছুই পাইনি।’

আরও পডুন: ‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্যে পাল্টা দিয়েছেন কালীঘাট শিবিরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘তাহলে এতদিন তৃণমূলে থেকে সবকিছু ভোগ করেছিলেন কেন। সবকটা সুবিধাবাদী।’

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

‘দলত্যাগ কীভাবে করতে হয় নেত্রীর থেকেই শিখেছি,’ নাম না করা মমতাকে কটাক্ষ কাকলির

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের