‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় আকভানের জেরে জল জমে ছিল বিঘের পর বিঘে চাষের জমিতে। মাঠে পড়ে নষ্ট হয়েছে আমন ধান। যার জেরে বাজারে আগুন লেগেছে। সামান্য ঝিঙে, পটল কিংবা শীতকালীন সবজি কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা লাগছে আমজনতার। ধান মাঠে নষ্ট হওয়ায় চালের দাম বেড়েছে। এই অবস্থায় নাভিঃশ্বাস উঠেছে রাজ্যবাসীর। সেই কথা মাথাতে রেখেই আজ, মঙ্গলবার কৃষি বিপণন দফতর ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে বাজারের বর্তমান দাম নিয়ে উষ্মাপ্রকাশ করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে।

আরও পডুন: প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘রাজ্য সরকার ব্যবসায়ীদের সাহায্য করছে। সব সময়ে তাদের পাশে রয়েছে। তারপরও কেন মানুষ উপকৃত হচ্ছে না। আপনারা সাহায্য করছেন না। এটা দুঃখের। আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না।’ এরপর বৈঠকে কৃষি বিপণন দফতরের আধিকারিকদের কড়া বার্তাও দেন মুখ্যমন্ত্রী। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর উদ্যোগ নিতে বলা হয়েছে। বাজার কমিটিগুলির সঙ্গে প্রতি সপ্তাহে আধিকারিকদের বৈঠকের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এমনকি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরিরও নির্দেশ দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর তরফে। বাজার নিয়ন্ত্রণে সচেতনতা শিবিরের আয়োজন করতে বলেছেন মুখ্যমন্ত্রী। এমনটাই নবান্ন সূত্রে জানা গিয়েছে।

সর্ষের তেল থেকে চিনির দামও নিয়ন্ত্রণে আনতে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বলেছেন, ‘সর্ষের তেলের দাম কমাতে হবে। চিনির দাম কিছুটা কমিয়ে আবার বাড়িয়ে দিয়েছেন। এটা ঠিক নয়। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আর বাড়ানো যাবে না।’

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি