না ফেরার দেশে পোখরান পরমাণু বিস্ফোরণে কালামের সহযোগী বিজ্ঞানী আর চিদম্বরম

Share:

নিজস্ব প্রতিনিধি :  আরও একবার বিজ্ঞান জগতে নক্ষত্রপতন। প্রয়াত হলেন ভারতীয় অভিজ্ঞ বিজ্ঞানী ডঃ রাজাগোপাল চিদাম্বরম। শনিবার (৪ জানুয়ারী)৮৮ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করলেন তিনি। মুম্বাইয়ের জসলোক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি।

ভারতের পরমাণু অস্ত্র নির্মাণ কর্মসূচির অন্যতম ‘মাস্টারমাইন্ড’ বলা হয় তাঁকে। কিংবদন্তি এই বিজ্ঞানীর মৃত্যুর খবরে শোকাহত গোটা দেশ। পারমাণবিক শক্তি বিভাগের একজন কর্মকর্তা জানান, রাজাগোপাল ১৯৭৫ এবং ১৯৯৮ সালের পারমাণবিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এছাড়াও তিনি ভারতের পরমাণু অস্ত্র কর্মসূচির সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

১৯৯৭৪ সালে পোখরানে গোপনে পরমাণু বোমার পরীক্ষার জন্য প্রয়োজন ছিল প্লুটোনিয়াম। মুম্বই থেকে সুরক্ষিত বাক্সে প্লুটোনিয়াম ভরে, নিজে তার উপরে চড়ে বসে পোখরানে এসেছিলেন রাজগোপাল, যাতে ভুল করেও লোক জানাজানি না হয়। সেই ‘অপারেশন স্মাইলিং বুদ্ধা’ সফল হওয়ার পর থেকে ভারতও পরমাণু অস্ত্রে ক্ষমতাসম্পন্ন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল।

ডঃ রাজাগোপাল চিদাম্বরম পারমাণবিক পরীক্ষার প্রস্তুতির সময় সক্রিয় ভুমিকা পালন করেছিলেন। এমনকী তিনি পরমাণু গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজাগোপাল পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান এবং ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা ছিলেন। তিনি ১৯৭৫ সালে পদ্মশ্রী এবং ১৯৯৯ সালে পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত হন।

উল্লেখ্য, অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে ১৯৯৮ সালে পোখরান রেঞ্জে ভারতের দ্বিতীয় পারমাণবিক বোমা পরীক্ষার সময় তিনি এপিজে আবদুল কালামের দলের হয়ে কাজ করেছিলেন। বিজ্ঞান মহলে তাঁর  অসামান্য অবদানের জন্য আজও তিনি দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন এই কিংবদন্তি বিজ্ঞানী।

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের