সন্তানদের বিষ খাইয়ে আত্মঘাতী দম্পতি, বেঙ্গালুরুতে একই পরিবারের ৪ সদস্যের মৃতদেহ উদ্ধার

যেখান থেকে সোমবার (৬ জানুয়ারি) সকালে ৫ এবং ২ বছর বয়সী দুটি শিশু-সহ চার সদস্যের মৃতদেহ উদ্ধার হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের শুরুতেই বেঙ্গালুরুতে মর্মান্তিক ঘটনা। একটি ভাড়া বাড়ির ভেতরে একই পরিবারের ৪ সদস্যকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘটেছে, বেঙ্গালুরুর সদাশিবনগরের একটি ভাড়া বাড়িতে। যেখান থেকে সোমবার (৬ জানুয়ারি) সকালে ৫ এবং ২ বছর বয়সী দুটি শিশু-সহ চার সদস্যের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশি তথ্য অনুযায়ী, নিহত পরিবারটি উত্তরপ্রদেশের এলাহাবাদের বাসিন্দা।

তবে তাঁরা আত্মহত্যা করেছেন নাকি, এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা এখনও জানা যায়নি। আরও বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছেন পুলিশ। বেঙ্গালুরু সিটির DCP (সেন্ট্রাল) শেখর H টেকান্নভার তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার এখন তদন্ত করছে পুলিশ।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হতাহতদের মধ্যে রয়েছেন অনুপ কুমার(৩৮), তার স্ত্রী রাখি (৩৫), এবং তাঁদের ৫ বছরের মেয়ে এবং ২ বছর বয়সী ছেলে। অনুপ কুমার বেঙ্গালুরুতে একটি প্রাইভেট ফার্মে সফ্টওয়্যার পরামর্শক হিসাবে কাজ করতেন। জানা গিয়েছে, সোমবার (৬ জানুয়ারি) সকালে তাঁদের পরিচারিকা তাঁদের বাড়িতে আসেন, এবং তিনি বারবার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোন সাড়া না পাননি। এরপর তিনি, প্রতিবেশীদের খবর দেন। এবং অনেকক্ষন ডাকার পরেই দরজা না খুললে তাঁরা তখন পুলিশকে জানায়। এরপর পুলিশ এসে দম্পতি ও তাদের সন্তানদের মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অনুপ, রাখি সন্তানদের বিষ খাইয়ে খুন করেন। এবং তাঁরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। জানা গিয়েছে, দম্পতি সম্ভবত তাদের বড় সন্তানের স্বাস্থ্যের অবস্থার কারণে মানসিক ভাবে লড়াই করছিলেন। কারণ তাঁদের বড় সন্তান অনুপ্রিয়া একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ছিল। তাই তাঁরা মানসিক চাপে ছিলেন। পুলিশ জানিয়েছে, রবিবার (৫ জানুয়ারি) পরিবারটি তাদের সন্তানদের জন্য দুইজন বাবুর্চি এবং একজন তত্ত্বাবধায়ক সহ তিনজনকে নিযুক্ত করেছিলেন, প্রত্যেকে প্রতি মাসে ১৫,০০০ টাকা উপার্জন করে। ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের