১৫ বছর থেকে বন্ধ গ্রামের একমাত্র সরকারি লাইব্রেরী, নষ্ট হচ্ছে বই পত্র

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর :দীর্ঘ ১৫ বছর থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে গ্রামের একমাত্র সরকারি লাইব্রেরী। লাইব্রেরী(Libary) বর্তমানে জঞ্জালে ভরা। ভেতরে পরে থেকে নষ্ট হচ্ছে লক্ষাধিক টাকার বই।পুঁথিগত শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থীরা। ঘটনায় জেলা শাসকের দপ্তর এবং বিধায়কের কাছে লিখিত অভিযোগ দায়ের এলাকাবাসীর।শুরু শাসক -বিরোধী তরজাও ।নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলের একমাত্র সরকারি লাইব্রেরী সরস্বতী এস.এসি পাঠাগার বর্তমানে জঞ্জালে ভরা।ভেতরে রয়েছে সাপের (Snake)বাসা। ভেঙে পড়ে রয়েছে লাইব্রেরির বেশ কিছু অংশ।

ভোট আসে ভোট যায় কিন্তু প্রতিশ্রুতি থাকলেও লাইব্রেরীর উন্নতি সাধন বা কোনরকম খোলার চেষ্টা করে না প্রশাসন। এমনটাই অভিযোগ আপামর এলাকাবাসীর। এদিন শিক্ষক শিক্ষার্থী সকলে একত্রিত হয়ে লাইব্রেরীর সামনে উপস্থিত হয় লাইব্রেরী খোলার জন্য। প্রশাসনিক গাফিলতির কারণেই আজ ১৫ বছর বন্ধ হয়ে রয়েছে এই সরকারি লাইব্রেরী অভিযোগ ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষকদের।দ্রুত লাইব্রেরী না খুললে বৃহত্তর আন্দোলনের(Agitation) ডাক এলাকাবাসীর। যদিও লাইব্রেরীর এই অচলাবস্থা নিয়ে শুরু হয়েছে বর্তমানে রাজনৈতিক তরজাও।

লাইব্রেরীর এই অচলাবস্থা নিয়ে রাজ্য সরকার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব কে দায়ী করেছে হরিপুর অঞ্চলের বিজেপির বিরোধী দলনেতা নিজেও। তবে বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি গ্রাম পঞ্চায়েত প্রধানের তিনি জানান ইতিমধ্যে টেন্ডার ডাকা হয়েছে অতি দ্রুত লাইব্রেরীর কাজ শুরু হবে এবং ছাত্র-ছাত্রীরা সেখানে পড়াশোনা করতে পারবেন। এখন দেখার দীর্ঘ ১৫ বছর পড়ে থাকা লাইব্রেরী আদেও কি এলাকার ছাত্রছাত্রীদের জন্য আবার নতুন করে চালু হবে নাকি শাসকবিরোধী তরজাতে আটকে থাকবে উন্নতি সাধনের কাজ।

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর