গল্প নয় সত্যি, ভিখারির সন্ধান দিলেই মিলছে এক হাজার টাকা পুরস্কার

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: ভিখারিকে পকেট থেকে দানের দিন শেষ। উল্টে এবার ভিখারির সঠিক সন্ধান দিলেই নগদ মিলছে কড়কড়ে ১,০০০ টাকা। অর্থা‍ৎ ভিখারিই এবার আপনাকে মুফতে অর্থ উপার্জনের সুযোগ দিচ্ছে। কী, শুনে বিশ্বাস হচ্ছে না তো? ভাবছেন নতুন বছরেই আজগুবি খবর দিচ্ছি। আজ্ঞে না, এটা মোটেও আজগুবি খবর নয়, ১০০ শতাংশ শুদ্ধ ও সত্যি খবর।

তাহলে খুলেই বলা যাক গোটা ঘটনা। মধ্যপ্রদেশের ইন্দোরকে ভিখারি মুক্ত করতে বিশেষ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। গত ২ জানুয়ারি থেকে ইন্দোরে নিষিদ্ধ হয়েছে ভিক্ষা পেশা। কাউকে ভিক্ষা করতে দেখলে ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ নম্বর ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অবৈধভাবে ভিক্ষা করলে পাঁচ হাজার টাকা জরিমানার পাশাপাশি এক সাল পর্যন্ত জেল হতে পারে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে। ভিখারিদের যেমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে তেমনই সাধারণ মানুষকে ভিখারিদের ভিক্ষা কিংবা কোনও জিনিস দিতে বারণ করা হয়েছে। মানবিকতা দেখিয়ে ভিক্ষা দিলে কঠোর সাজার মুখে পড়তে হবে বলেও সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্ট দাতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। যদিও তাতেও স্বস্তিতে থাকতে পারছেন না প্রশাসনের বাবুমশায়রা। তাই সাধারণ মানুষকে ভিখারি উচ্ছেদ অভিযানে সামিল করতে উপঢৌকনের লোভ দেখানো হয়েছে।

প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, ইন্দোরের রাস্তায় কোনও ভিখারি দেখলেই তা প্রশাসনের নজরে আনলে নগদ কড়কড়ে ১,০০০ টাকা ‘ইনাম’ (পুরস্কার) মিলবে। একটি হেল্পলাইনও চালু করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই পুরস্কারের টোপ কাজে এসেছে। গত চার দিনে অর্থা‍ৎ ২ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত চার দিনেই ভিখারির সন্ধান জানিয়ে ওই হেল্পলাইনে ২০০ জন ফোন করেছেন। ওই ২০০ জনের দেওয়া তথ্য ঝাড়াই-বাছাই করার পরে ১২ জনের দেওয়া খবরের ভিত্তিকে ভিখারিকে পাকড়াও করা হয়েছে। ওই ১২ জনের হাতে ইতিমধ্যেই জেলাশাসকের কার্যালয় থেকে এক হাজার টাকা করে আর্থিক পুরস্কারও তুলে দেওয়া হয়েছে।

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের