চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আগুনের লেনিহান শিখা দেখে এগিয়ে এসেছিল এলাকাবাসীরাই, অগ্নিকাণ্ডে জখম ২

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে মিষ্টির দোকানে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়েই এগিয়ে আসেন স্থানীয়রা। আর সেই আগুন নেভাতে গিয়ে গুরুতর জখম হলেন দুই ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া স্টেশন সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, মাজদিয়া স্টেশন এলাকায় জগবন্ধু মিষ্টান্ন ভান্ডার নামে একটি দোকান রয়েছে। এদিন ভোর চারটে নাগাদ সেই দোকানে আগুন লাগে। শীতের সকালে ঘুম ভেঙেনি তখনও এলাকাবাসীর। আচমকায় এলাকায় ধোঁয়া দেখতে পাওয়া যায়। ওই দোকানে আগুন লেগেছে বুঝতে পেরে স্থানীয়রা ছুটে যান সেখানে। এলাকার লোকজনই প্রথমে আগুন নেভাতে শুরু করেন। আগুনের লেলিহান শিখা তখন অনেকটাই দোকানকে গ্রাস করেছে। কিছু সময় পরে ভিতর থেকে সিলিন্ডার ফাটার আওয়াজও আসে। তাতে আগুনের মাত্রা আরও বেড়ে যায়। এর ফলে গুরুতর জখম হন অরুণ সিংহ ও চঞ্চল হালদার নামে দুই স্থানীয়। তাদের উদ্ধার করে দ্রুত কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৃষ্ণনগর থেকে দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছু সময় পরে ওই আগুন নিয়ন্ত্রণে আসে। দোকানটি প্রায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। মাজদিয়া থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। বাজার সংলগ্ন এলাকার দোকানে আগুন লাগার কারণে যথেষ্ঠ আতঙ্ক ছড়িয়েছে। তবে কি কারণে এই আগুন লাগল? শর্টসার্কিট থেকেই কি এই অগ্নিকাণ্ড? সেই বিষয়ে খতিয়ে দেখছে দমকল বাহিনী ও পুলিশ কর্মীরা।

 

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ