বিয়েতে ডিজে, মদের আসর না বসালে মিলবে নগদ ২১,০০০ টাকা, কোথায় রয়েছে এমন নিয়ম?

যারা বিয়ের অনুষ্ঠানে মদ পরিবেশন করবেন না, এবং বিয়েতে ডিজে বাজবেন না, তাঁরা সরকারের কাছ থেকে ২১,০০০ টাকা পাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ কি কাণ্ড! ডিজে, অ্যালকোহল ছাড়া বিয়ে করলে সরকারের কাছ থেকে মিলবে ২১,০০০ টাকা! খোদ গ্রামের পঞ্চায়েত প্রধান দিলেন এমন শর্ত! যেকোনও জায়গাতেই বিয়ের উৎসব মানেই প্রচুর আনন্দ। নাচ-গান হল্লা, আত্মীয়ের সঙ্গে দেখা, জমিয়ে খাওয়া-দাওয়া, মদপান হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু কোনটাই অতিরিক্ত ভাল নয়। তখনই প্রশাসনিক ঝামেলা মাথায় চড়ে বসে। এছাড়া বিয়ের অনুষ্ঠানে অদ্ভূত অদ্ভূত কারণেই বেশি ব্যয় হয়। তাই খরচাপাতি এবং মদ পানের ব্যবহার রুখতে এবার এক গ্রামপ্রধান গ্রামবাসীদের জন্যে দারুণ উপহারের ঘোষণা করলেন।

মঙ্গলবার (৭ জানুয়ারী) পঞ্জাবের বাতিন্দা জেলার বাল্লো গ্রামের পঞ্চায়েত প্রধান অমরজিৎ কৌর এমন ঘোষণা করেছেন। তিনি গ্রামের সকল পরিবারের জন্যে ঘোষণা করেছেন যে, যারা বিয়ের অনুষ্ঠানে মদ পরিবেশন করবেন না, এবং বিয়েতে ডিজে বাজবেন না, তাঁরা সরকারের কাছ থেকে ২১,০০০ টাকা পাবেন। সঙ্গে তিনি এই সিদ্ধান্তের পেছনে কারণও জানিয়ে দিয়েছেন। আসলে বিয়ের অনুষ্ঠানে গ্রামবাসীরা অযথা খরচ করে থাকেন। প্রচুর অ্যালকোহলের অপব্যবহার হয়। যার ফলে অনেক ক্ষয়ক্ষতিও হয়। তাই অযথা খরচা রোখার জন্যে গ্রামবাসীদের উৎসাহিত করতেই তিনি এমনটা সিদ্ধান্ত নিয়েছেন।

পাশাপাশি তিনি জানিয়েছেন, সাধারণত দেখা যায় যে গ্রামের বিয়ের অনুষ্ঠানগূলিতে চরম মারপিট হয়। মদ পরিবেশন করা হয়। জোরে জোরে গান বাজানো হয়। আর উচ্চস্বরে গান বাজানোর কারণে শিক্ষার্থীদের পড়াশোনারও ক্ষতি হয়। যাতে এলাকায় খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়। তাই মানুষকে বিয়ের অনুষ্ঠানে অপ্রয়োজনীয় খরচ না করতে এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই পঞ্চায়েত এই প্রস্তাব পাস করেছে, যার অধীনে বলা হয়েছে, এবার থেকে গ্রামের বিয়ের অনুষ্ঠানে যে পরিবার বিন্দুমাত্র মদ পরিবেশন করবেন না এবং বিবাহের অনুষ্ঠানে ডিজে বাজিয়ে এলাকায় সমস্যার সৃষ্টি করবেন না, তাঁদের গ্রাম পঞ্চায়েতের তরফে মিলবে ২১,০০০ টাকা নগদ। বল্লো গ্রামের জনসংখ্যা প্রায় পাঁচ হাজার। অমরজিৎ কৌর আরও বলেন, যুবসমাজ যাতে ক্রীড়া কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত হয় সেজন্য গ্রামে স্টেডিয়াম তৈরি করার জন্য পঞ্চায়েত সরকারের কাছে দাবি জানিয়েছে। গ্রামে একটি স্টেডিয়াম হলে বিভিন্ন খেলার আয়োজন করা হবে। তাতে গ্রামের সুনাম বাড়বে।

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের