গুজরাতে ৩৪ ঘন্টা পর ৫৪০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার তরুণী, তবে বাঁচানো গেল না

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজস্থানের পর এবার গুজরাত। ৫৪০ ফুট গভীর কুয়োতে পড়ে গিয়ে মৃত্যু হল ১৮ বছরের তরুণীর । ৩৪  ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালানোর পরেও  তাঁকে শেষ অবধি প্রাণে বাঁচানো গেল না ।   স্বাভাবিক ভাবেই এই ঘটনায় কচ্ছ জেলার ভুজ তালুকের কান্ধরাই গ্রামে  নেমে এসেছে শোকের ছায়া ।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রাজস্থানের এক পরিযায়ী শ্রমিক পরিবারের মেয়ে কুয়োর মধ্যে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জেলা প্রশাসন, এনডিআরএফ, সেনা, বিএসএফ, পুলিশ এবং দমকল বিভাগের আধিকারিকেরা । নলের সাহায্যে পাঠানো হয়েছিল  অক্সিজেনও। তবে উদ্ধারকারীরা জানিয়েছিলেন, কুয়োর ভিতরে কোনও রকম নড়াচড়া টের পাওয়া যাচ্ছে না। তাতেই সন্দেহ হয়েছিল কুয়োর মধ্যেই তরুণীর মৃত্যু হয়েছে।  তবে আশা ছাড়েননি উদ্ধারকারীরা ।  টানা ৩৩ ঘণ্টা ধরে চলে উদ্ধারকাজ। অনেক চেষ্টার  মঙ্গলবার বিকেলে  তরুণীকে উদ্ধার করা হয় ।  কিন্তু তাঁকে আর প্রাণে বাঁচান গেল না ।

উল্লেখ্য, কিছুদিন আগে  রাজস্থানের ৭০০ ফুট গভীর কুয়োয় ১০ দিন আটকে থাকার পর মৃত্যু হয় চেতনা নামে এক শিশু কন্যার । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ঘটল একই ঘটনার পুনরাবৃত্তি । তাতেই বেআইনি ভাবে গভীর কুয়ো খনন এবং তার রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে প্রশাসনের ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?

প্রচুর অর্থ উপার্জন করেন এই নক্ষত্রের জাতকরা, কেমন তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য?

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা