দেওরের সঙ্গে পরকীয়ায় পথের কাঁটা, ভাসুরের নাবালক ছেলেকে শ্বাসরোধ করে খুন করল মহিলা

দেওরের সঙ্গে পরকীয়া, পথের কাঁটা ভাসুরের নাবালক ছেলে, পথের কাঁটা দূর করতে এবার পরিকল্পনা করে ভাসুরের নাবালক ছেলেকে খুন করল মহিলা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেওরের সঙ্গে পরকীয়া, পথের কাঁটা ভাসুরের নাবালক ছেলে, পথের কাঁটা দূর করতে এবার পরিকল্পনা করে ভাসুরের নাবালক ছেলেকে খুন করল মহিলা। সম্প্রতি এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, বিহার মুজাফফরপুরে। জানা গিয়েছে, রাগিনী নামে ওই মহিলা তাঁর ভাসুরের ১২ বছরের নাবালক ছেলে বিক্রমকে গলা কেটে খুন করেছে। চলুন ঘটনাটা এবার খোলসা করে বলা যাক!

চারবছর আগে থেকেই অবিবাহিত দেওরের সঙ্গে পরকীয়ার সম্পর্কে লিপ্ত রাগিনী নামক মহিলাটি। যেটি জানতে পেরে গিয়েছিলেন রাগিনী শ্বশুর এবং তাঁর স্বামী। এরপর রাগিনীর স্বামী তাঁকে অনেকবার বাধা দিয়ে ছিলেন, কিন্তু তিনি শোনেননি। এমনকী রাগিনীর ভাসুর বৌদির সঙ্গে প্রেম নিয়ে তাঁর ছোট ভাইকে অনেকবার তিরস্কার করেছেন। এবং তিনি তাঁকে শেষমেশ দিল্লিতে পাঠিয়ে দেন। এবং বলেছিলেন, যতদিন তাঁর বিয়ে ঠিক না হচ্ছে, সে যেন বাড়িতে ফিরে না আসে। বিষয়টি খুবই রাগান্বিত করেছিল রাগিনীকে। এরপর থেকেই সে বিক্রমের বাবা তথা তাঁর ভাসুরের উপর প্রতিশোধ তোলার জন্যে ছক কষতে থাকেন। এমন সময়ে বিক্রমের বাবার সঙ্গে তাঁদের এলাকার এক জমিদারের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ বাধে।

যাতে উভয় পরিবারই ক্ষুব্ধ হয়ে যান। এর সুযোগকে কাজে লাগিয়েই বিক্রমের বাবার শত্রুর সঙ্গে হাত মেলান বিক্রমের কাকিমা রাগিনী দেবী। এবং তাঁরা পরিকল্পনা করে বিক্রমের শ্বাসরোধ করে গলা কেটে খুন করেন। ঘটনার দিন, রাগিনী প্রথমে বিক্রমকে ঘুড়ি কেনার অজুহাতে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে নিয়ে যান। বাড়ি থেকে বেরোনোর ​​সময়েই রাগিনী তাঁর চাদরের মধ্যে লুকিয়ে সবজি কাটার ছুরি নিয়ে নেন। এরপর বিক্রমের বাবার শত্রু বিদ্যাপতি, তার মা ও রাগিনী দেবী মিলে হত্যার ষড়যন্ত্র করেন। বিদ্যাপতির মা পুনিতা দেবী প্রথমে ছুরি দিয়ে বিক্রমের গলা কেটে ফেলেন।

এরপর সে ছটফট করতে শুরু করলে রাগিনী তাঁর পা ও হাত চেপে ধরেন। এবং শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় ১২ বছর বয়সী বিক্রমের। ঘটনার পর, রাগিনী বাড়ি চলে যান, যাতে কেউ সন্দেহ না করতে পারে। এবং ভাসুরের ছেলের মৃত্যুর জন্যে কান্নাকাটি জুড়ে দেন। এরপর জমি সংক্রান্ত বিরোধের কথা জানতে পেরে বিদ্যাপতি ও তার মা পুনিতাকে গ্রেফতার করে আওরাই থানার পুলিশ। এরপর পুলিশি জিজ্ঞাসাবাদে রাগিনীর তাঁদের সঙ্গে সংযুক্ত হওয়ার ঘটনা জানতে পারেন। এরপর পুলিশ রাগিনীকে গ্রেফতার করে এবং বিক্রমকে খুনের জন্যে ব্যবহৃত ফাসুলও উদ্ধার করা হয়।

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের