নদিয়ার মিনিয়েচার সরস্বতী মূর্তি পাড়ি দেবে সুদূর আমেরিকায়

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: নদিয়ার মৃত শিল্পীর হাতে তৈরি মিনিয়েচার সরস্বতী মূর্তি পাড়ি দেবে সুদূর আমেরিকায়, চলছে প্রস্তুতি।কথায় বলে শিল্পীর শিল্পত্বের শেষ নেই, অসীম ধৈর্য এবং ক্ষুদ্র ক্ষুদ্র নিপুন কাজ ফুটে ওঠে শিল্পীর হাতেই। সামনেই সরস্বতী(Saraswati) পুজো, আর বাগদেবীর আরাধনায় ব্রতী হবেন গোটা বাঙালি। সরকারি প্রতিষ্ঠান হোক কিংবা বেসরকারি প্রতিষ্ঠান, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পূজিত হবে দেবী সরস্বতী। এবার নদিয়ার শান্তিপুরের মৃৎশিল্পী দীনবন্ধু পালের হাতে তৈরি মিনিয়েচার সরস্বতী মূর্তি বারাসত(Barasat) হয়ে পাড়ি দেবে আমেরিকাতে(USA)।

শুধু একটি মূর্তি নয়, প্রচুর সংখ্যক মিনিয়েচার সরস্বতী মূর্তি তৈরি করেছেন তিনি। এক একটি মূর্তি তৈরি করতে সময় লেগেছে প্রায় দুমাস, করতে হয় দীর্ঘ পরিশ্রম, তারপরেই ক্ষুদ্র ক্ষুদ্র নিপুন কাজের সাথে ফুটে ওঠে এই সরস্বতী মূর্তি গুলি। তবে বড় সরস্বতী মূর্তির চেয়ে মিনিয়েচার মূর্তির চাহিদা থাকলেও মৃৎশিল্পির অভাবে এখন প্রায় বিলুপ্ত হয়ে উঠেছে মিনিয়েচার সরস্বতীর মূর্তি। শিল্পী দীনবন্ধু পাল জানিয়েছেন, নতুন প্রজন্মের কেউ এই শিল্পের দিকে আর ঝুকছে না। দক্ষ শিল্পী ছাড়া এই প্রতিমা করা অসম্ভব, কারণ ছোট্ট স্বরসতী মূর্তির উপরেই হাতের তৈরি মাটির সাজ সহ সোলার সাজ শিল্পীকে নিজেই করতে হয়।

তাই নদিয়ার শান্তিপুরের (Shantipur)পটুয়াপাড়ায় একমাত্র তাকেই করতে দেখা যায় ক্ষুদ্র আকারের মিনিয়েচার সরস্বতী মূর্তি। শিল্পী এও জানিয়েছেন, এবছর প্রায় শতাধিক মূর্তি তিনি তৈরি করছেন। যার মধ্যে অন্যতম মিনিয়েচার সরস্বতীর একটি মূর্তি আমেরিকাতে পাড়ি দেবে। বাবা ঠাকুর দাদার কাছ থেকেই এই শিল্পে হাতে খড়ি, বয়স পঞ্চান্নর বেশি হলেও শিল্পীর হাতের মিনিয়েচার সরস্বতীর মূর্তিতে থাকে অনন্য চমক। এখনো শান্তিপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নাম অর্জন করে আসছেন শিল্পী দীনবন্ধু পাল। তবে এই ক্ষুদ্র নিপুন মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারকে একটু নজর দেওয়ার আবেদন জানিয়েছেন শিল্পী দীনবন্ধু পাল(Artist Dinabandhu Pal)।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী