‘বিগবস ১৮’ জিতেছেন করণবীর মেহরা, ৫০ লক্ষ টাকা দিয়ে কী করবেন অভিনেতা?

আমি এখনও আমার খতরোঁ কে খিলাড়ি জেতার টাকা সংগ্রহ করিনি। তবে আমি পুরস্কারের টাকা আমার কর্মীদের সন্তানদের শিক্ষার জন্যে ব্যয় করব, সেটাই পরিকল্পনা করছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগবস ১৮-এর বিজয়ী হয়েছেন করণবীর মেহরা। রবিবার (১৯ জানুয়ারি) প্রতিপক্ষ রজত দালাল, ভিভিয়ান ডিসেনাকে হারিয়ে জয়ের মুকুট পরেছেন করণবীর মেহরা। যদিও অনেকেই দাবি করেছেন, বিগবস ১৮-এর বিজয়ী হতে পারতেন রজত দালাল। ভুল বিচার হয়েছে, যদি তিনি বিজয়ী না হতেন তাহলে ভিভিয়ানকে অবশ্যই শোয়ের বিজয়ী ঘোষণা করা উচিত ছিল। এ নিয়ে নেটপাড়ায় বিতর্ক চরমে উঠেছে। কারণ বিগবসের সেরা তিনে পৌঁছেছিলেন করণবীর, রজত দালাল এবং ভিভিয়ান। ভিভিয়ান, রজত দালালকে বোল্ড-আউট করে শোয়ের উইনার হয়েছেন করণবীর মেহরা। জিতেছেন ৫০ লক্ষ টাকা পুরস্কার, দামী গাড়ি।

যদিও অনেকেই করণবীরকে সমর্থন জানিয়েছেন।বলেছেন, তিনি শোয়ে দারুণ খেলেছেন, তাই যোগ্য সম্মান পেয়েছেন। আর বিগবসের ট্রফি হাতে করণবীরের মা ও বোনের সঙ্গে ছবিটিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যার সঙ্গে প্রয়াত বিগবস বিজয়ী সিদ্ধার্থ শুক্লার তুলনা করা হচ্ছে। তবে বিগবসে ৫০ লক্ষ টাকা পুরস্কার নিয়ে কী করবেন করণবীর? সম্প্রতি এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে করণবীর জানিয়েছেন, “আমি এখনও আমার খতরোঁ কে খিলাড়ি জেতার টাকা সংগ্রহ করিনি। তবে আমি পুরস্কারের টাকা আমার কর্মীদের সন্তানদের শিক্ষার জন্যে ব্যয় করব, সেটাই পরিকল্পনা করছি। এছাড়াও যাঁরা টাকার জন্যে পড়াশোনা করতে পারছে না, তাঁদের পড়াশোনার জন্যে আমি আমার পুরস্কারের টাকা কাজে লাগাব।”

তবে করণবীরের ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের বিভিন্ন মতামত দিয়েছেন। কেউ কেউ এটিকে অভিনেতার ‘পিআর স্টান্ট’ বলে আখ্যা দিয়েছেন। কেউ কেউ আবার এমন ভালো কাজের জন্য অভিনেতার প্রশংসা করছেন। একজন নেটিজেন লিখেছেন, তিনি শো থেকে একটি পয়সাও পায়নি। গাড়িও পায়নি এখনও। তাই এখনই এই ভুয়ো প্রচার বন্ধ করুন।” আবার আরও একজন নেটিজেন বলেছেন, “দারুণ সিদ্ধান্ত ঈশ্বর তাকে আরও সাফল্য দিক।” করণবীর মেহরা, শুধু বিগবস নয়, ‘খতরন কে খিলাড়ি’ও জিতেছেন। এর আগে এই রেকর্ড ছিল একমাত্র সিদ্ধার্থ শুক্লার। তাই অনেকেই সিদ্ধার্থ এবং করণের তুলনা করছেন। বিগ বস 18 শেষ হয়েছে, এবার সকলের চোখ বিগ বস ওটিটি সিজন 4-এর দিকে।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২