আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সরস্বতী পুজোর আগে ফিট থাকতে চান ? পুষ্টিগুণে ভরপুর এই স্যালাড পাতে রাখলেই মুশকিল আসান..

নিজস্ব প্রতিনিধি : অনেকেই আছেন যারা নিরামিশাষী।আবার যারা অতিরিক্ত ওজন নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য এই পুষ্টিকর স্যালাড আবশ্যক। এটি খেতে যেমন সুস্বাদু তেমনই একবার খেলে ফল পাবেন হাতেনাতে। এর জন্য বেশি কিছু উপকরণ লাগে না। অল্প কিছু উপকরণ দিয়েই সহজেই তৈরি করা যায়। যাদের ফিট থাকতে মেপেঝুঁখে খেতে হয় তাদের জন্য সোনাই সোহাগা। বলিউড সুন্দরী আলিয়া ভাটেরও ভীষণ পছন্দের এই স্যালাড। আলিয়া নিজেই বানান ‘বিটরুট স্যালাড’। আপনিও কী একবার ট্রাই করতে চান ? তবে বানিয়ে ফেলুন এই স্যালাড।

উপকরণ : স্যালাডের জন্য ২ টি বিট(সেদ্ধ করে গ্রেট করা),দেড় কাপ ফেটানো টক দই, এক চিমটি গোলমরিচ, ২ চা চামচ চাট মশলা, সামান্য ধনেপাতা কুচি। ফোড়নের জন্য লাগবে- ১/৪ টেবিলচামচ সাদা তেল, কালো গোটা সর্ষে, গোটা জিরে, হিং ও কারিপাতা

প্রণালী : প্রথমে ভাল করে বিটগুলোকে সেদ্ধ করে নিন। এরপর গ্রেট করা বিট একটি পাত্রে নিন। এতে ফেটানো দই দিয়ে ভাল করে মেশান। এবার সেই মিশ্রণে গোলমরিচ, চাট মশলা, ধনেপাতা কুচি দিয়ে চামচ দিয়ে নেড়ে নিন।

এবার একটা প্যানে তেল গরম করে তাতে গোটা সর্ষে, জিরে ফোড়ন দিন।আঁচ কমিয়ে তাতে প্রথমে হিং, তারপর কারি পাতা দিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিন।এবার প্যানের এই তেল দিয়ে দিন দই আর বিটের মিশ্রণে। আবার ভাল করে মেশান। ব্যস, তৈরি আলিয়া ভাটের প্রিয় ‘বিটরুট স্যালাড’। এর চাইলে স্বাদবদলের জন্য ডায়েট চার্টে যোগ করতে পারেন।

Published by:

Share Link:

More Releted News:

ঘরে বানান দার্জিলিং-স্টাইল এগ-চিকেন থুকপা, রেস্তোরাঁর মতো স্বাদ এখন হাতের নাগালে

পনির খেয়েও মিলছে না ঠিকমতো প্রোটিন? এই ৫ ভুলেই কমে যাচ্ছে পুষ্টিগুণ

চিনিমুক্ত মৌরি শরবতে গরমে মিলবে স্বস্তি, ঘরেই বানান শীতল পানীয়

রোজ টক দই খেতে ভাল লাগে না? বানিয়ে নিন স্বাস্থ্যকর ইয়োগার্ট বার্ক

ভোটের পর রাজনৈতিক চর্চার সঙ্গে সন্ধ্যার আড্ডা জমান চিকেন ভিন্ডালু দিয়ে

একঘেয়ে এঁচোড় খেয়ে অরুচি? বানান কাঁঠাল বীজের ঝালভুনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ