মারণ জ্বর গুলেন বারি সিনড্রোমের উপরে নজর রাখা হচ্ছে, জানালেন স্বাস্থ্য সচিব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশ জুড়ে নয়া আতঙ্ক গুলেন বারি সিনড্রোম। মহারাষ্ট্রের পাশাপাশি কলকাতাতেও আক্রান্ত হয়েছে দুই শিশু । এই খবর ছড়াতেই আতঙ্কিত শহরবাসী।  এই আবহে এবার বারি সিনড্রোম নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের স্বাস্থ্য দফতর । রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, ‘ বারি সিনড্রোম কোন বিরল রোগ নয়। এরআগেও এই রোগে অনেক আক্রান্ত হয়েছেন। আমরা এই বিষয়টির দিকে নজর রাখছি।‘

নারায়ণ স্বরূপ নিগম আরও জানিয়েছেন,’  মূলত  অ্যাকিউট ফ্লাসিড প্যারালাইসিস বা এএফপি-র কারণে এই রোগ হয়। সাধারণত ১৫ বছর বয়সিদের মধ্যে এই রোগের লক্ষণ দেখা যায় । ‘ বর্তমানে বারি সিনড্রোমে আক্রান্ত হয়ে আট এবং  নয় বছরের দুই শিশু পার্ক সার্কাসের শিশু হাসপাতালে ভর্তি রয়েছে । তাদের মধ্যে একজন ২ সপ্তাহ ধরে রয়েছে  ভেন্টিলেশনে । তবে স্বস্তির বিষয় এই রোগের আতঙ্কের হলেও ভয়ের কিছু নেই বলে জানিয়ে দিয়েছে চিকিৎসকেরা ।

গুলেন-বারি সিন্ড্রোম রোগের উপসর্গ ?

এটি মূলত স্নায়ু রোগ। এই রোগে আক্রান্ত হলে সবার প্রথমে হাত-পা ঝিনঝিন করতে শুরু করে। তারপর ধীরে ধীরে হাত-পা অসাড় হতে থাকে। সেইসঙ্গে হাঁটাচলা করতে অসুবিধা হয় । নিশ্বাস নিতেও সমস্যা তৈরি হয় । অনেক সময় মুখ বেঁকে যায় । বিরল স্নায়ুরোগের ফলে বুকে জ্বালা এবং হজমের সমস্যাও দেখা দিতে পারে। সেইসঙ্গে  রক্তচাপের পরিমাণ অত্যাধিক হারে বেড়ে যায়। তাই শারীরিক দুর্বলতা, হাঁটাচলায় সমস্যা অনুভব করলেই রক্তচাপ পরীক্ষা করে দেখতে হবে।

কী করে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়?

গুলেন বারি সিন্ড্রোমে আক্রান্ত হলে বারবার হাত ধুতে হবে ।  রাস্তার কাঁটা ফল অথবা স্যালাড একেবারেই খাওয়া উচিত নয়। বাড়ির খাবার   খাওয়া উচিত ।   উপসর্গ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন