মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ১৫ মাস পর ফের টেনিস কোর্টে পেত্রা কিতোভা

Share:

নিজস্ব প্রতিনিধি : মা হতে গিয়ে ১৫ মাস নিজেকে টেনিস থেকে দূরে সরিয়ে রেখেছিলেন পেত্রা কিতোভা। সম্প্রতি তিনি আবারও ফিরেছেন টেনিস কোর্টে। অনুশীলন শুরু করবেন আগামী সপ্তাহে। এই নিয়ে টেনিস তারকা মুখোমুখি হয়েছিলেন সংবাদমাধ্যমের। জানিয়েছেন, পরিচিত জগতে ফিরতে পেরে তিনি আনন্দিত।

দুবারের উইম্বলডন চ্যাম্পিয়ন মাতৃত্বকালীন ছুটির জন্য ১৫ মাস টেনিস থেকে দূরে ছিলেন কিতোভা। গত জুলাইয়ে মা হয়েছেন ৩৪ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়।পুত্র সন্তানের সাত মাস বয়স হওয়ার পর আবার কোর্টে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এই নিয়ে চেকিয়ার টেনিস খেলোয়াড় ভিডিয়ো বার্তায় জানান, ‘ছেলে পিটারের জন্য ১৫ মাস টেনিস থেকে দূরে ছিলাম। আবার কোর্টে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। বিরতির এই সময়টায় টেনিস এবং প্রতিযোগিতা মিস করেছি প্রত্যেকটা মুহূর্তে। তবে এখন আর সময় নষ্ট করতে চাই না। আবারও নতুন করে শুরু করতে চাই সবকিছু।’

আগামী সপ্তাহ থেকে ফের অনুশীলন শুরু করবেন বলে জানান কিতোভা। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে টেক্সাসের একটি প্রতিযোগিতায় নামবেন। তার পর মার্চে মায়ামি ওপেনে খেলতে চান। ২০২৩ সালের অক্টোবরে শেষ চিন ওপেনে খেলেছিলেন। এখনও পর্যন্ত দু’টি গ্র্যান্ড স্ল্যাম-সহ ৩১টি সিঙ্গলস খেতাবের তকমা পেয়েছেন টেনিস খেলোয়াড়।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২