এলাকার মেয়েদের কুপ্রস্তাবের অভিযোগে প্রাক্তন পুলিশকর্মীর বাড়ি ভাঙচুর, উত্তাল শান্তিপুর

শুধু তাই নয়, মেয়েদের কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি তিনি উল্লখিত এলাকার মানুষদের নানারকম মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখাতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এলাকার মহিলাদের কুপ্রস্তাবের অভিযুক্ত প্রাক্তন পুলিশকর্মীর বিরুদ্ধে, সুযোগ বুঝে অভিযুক্ত পুলিশ কর্মীর ভাইকে বেধড়ক মারধর পাড়ার মহিলাদের। সঙ্গে ভাঙচুর করা হল প্রাক্তন পুলিশকর্মীর বাড়িঘর। ঘটনাটি নদীয়ার শান্তিপুর পৌরসভার অন্তর্গত ২৪ নম্বর ওয়ার্ডের রামনগর চর পুরাতন মাহাতো এলাকার ঘটনা। অভিযোগ, পুলিশ হওয়ার সুবাদে নানারকম ফায়দা নিতেন অভিযুক্ত প্রাক্তন পুলিশ কর্মকর্তা। শুধু তাই নয়, মেয়েদের কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি তিনি উল্লখিত এলাকার মানুষদের নানারকম মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখাতেন। পাশাপাশি পুলিশের প্রভাব খাটিয়ে এলাকাবাসীর সঙ্গে দুর্ব্যবহার করতেন ওই পুলিশকর্মী। দিনের পর দিন পুলিশকর্মীর এমন আচরণে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাই এবার সুযোগ পেয়ে অভিযুক্তর বাড়ি ভাঙচুর থেকে শুরু করে অভিযুক্তর ভাইকে বেধড়ক মারধর করেন এলাকার প্রমিলাবাহিনী।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ এক বছর আগে অভিযুক্ত ব্যক্তি ওই এলাকাতে বাড়ি করেন। এরপর থেকেই বিভিন্ন সময় এলাকাবাসীর সঙ্গে বাগবিতণ্ডা লেগেই থাকত তাঁর। এমনকী তাঁর কথা না শুনলেই পুলিশের প্রভাব খাটিয়ে একাধিক মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিতেন অভিযুক্ত পুলিশকর্মী। প্রাক্তন পুলিশকর্মী হওয়াতে ওই এলাকায় নিজের প্রভাবশালী ভাবমূর্তি প্রতিষ্ঠা করতেই দিনের পর দিন ধরে এমন কাণ্ড ঘটাচ্ছিলেন অভিযুক্ত, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের।

অবশেষে সহ্যের বাঁধ ভেঙে বৃহস্পতিবার সকালেই অভিযুক্ত পুলিশ কর্মীর বাড়িতে লাঠি সোটা এবং ঝাঁটা হাতে নিয়ে চড়াও হয় উক্ত এলাকার প্রমীলা বাহিনী। বাড়িতে ঢুকে তাঁর বাড়ি ভাঙচুর করেন। সঙ্গে পুলিশ কর্মীর ভাইকে নাগালে পেয়েই তাঁকে বেধড়ক মারধর করে এলাকার মহিলারা। এরপর ঘটনাস্থলে উপস্থিত হন শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই পুলিশ কর্মীর পরিবারের চারজনকে আটক করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর থানায়। অপরদিকে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার মহিলারা। অন্যদিকে অভিযুক্ত প্রাক্তন পুলিশকর্মীর বাড়ির লোকজনদের অভিযোগ, তাঁরা বাড়ি কেনার পর থেকেই এলাকার লোকজন তাঁদের বাড়ি থেকে মাটি কেটে নিয়ে যায়।বিভিন্ন সময় টাকা চায়, তারা দেয় না বলেই তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে তাঁদের ফাঁসানো হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২