নদিয়া ও মুর্শিদাবাদের সীমান্ত এলাকা থেকে ৯ বাংলাদেশি সহ ৩ পাচারকারী এজেন্ট গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া ও মুর্শিদাবাদ: নদিয়াতে ২ বাংলাদেশি যুবক গ্রেফতার । অপরদিকে মুর্শিদাবাদে ৭জন বাংলাদেশী ও তিনজন দালাল গ্রেফতার।অবৈধভাবে ভারতের প্রবেশ এবং বাংলাদেশে ফিরে যাওয়ার আগেই ফের দুই বাংলাদেশি যুবককে গ্রেফতার করল নদিয়ার ধানতলা থানার(Dantala P.S.) পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধানতলা থানার বহিরগাছি বাজার এলাকায় ধৃত দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। তারপর তাদের জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে, বেশ কিছু মাস আগে।

এরপর আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।তার আগেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। ধৃতদের শুক্রবার পুলিশ রিমান্ড চেয়ে রানাঘাট আদালতে(Ranaghat Court) পেশ করে ধানতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃত দুই বাংলাদেশির(Bangladeshi) নাম হাসিফ শেখ, বয়স ৩২, বাড়ি বাংলাদেশের মহেশপুর থানার নল পাতুয়া এলাকায়।অপরজনের নাম আমিনুর শেখ, বয়স ২৫ ,বাড়ি বাংলাদেশের মহেশপুর থানার নল পতুয়াতে।

এছাড়া মুর্শিদাবাদের জলঙ্গি(Jalangi) থেকে গ্রেফতার সাতজন বাংলাদেশী। গ্রেফতার ৩ জন ভারতীয় দালাল।পাসপোর্ট ছাড়াই বেনাপোল সীমান্ত(Benopol Border) দিয়ে ভারতে প্রবেশ করেছিল বাংলাদেশিরা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় জলঙ্গি থানার পুলিশ। সেখান থেকে সাতজন বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে। ভারতে ঢুকতে সাহায্য করায় তিন ভারতীয় দালালকেও গ্রেফতার করেছে পুলিশ।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী