নিঃসঙ্গতা কাটানো বা প্রেমের প্রস্তাব দিয়ে কল সেন্টারের আড়ালে বিপুল অংকের সাইবার প্রতারণা

Share:

নিজস্ব প্রতিনিধি দমদম ও পাঁশকুড়া: কল সেন্টারের আড়ালে বিপুল অংকের সাইবার প্রতারণা চক্রের হদিশ। পাঁশকুড়া থানার(Paskura P.S.) পুলিশের হাতে গ্রেফতার কল সেন্টারের(Call Center) মালিক। জানা গেছে,অচেনা নম্বরে ফোন ধরলেই ফোনের অপর প্রান্ত থেকে নিঃসঙ্গতা কাটানো বা প্রেমের প্রস্তাব আসত ।কখনো বা চাকরির নাম করে রেজিস্ট্রেশনের নামে টাকা চাওয়া হতো।এই ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হয়েছে অনেকেই। পাঁশকুড়ার গ্রামের বাসিন্দা তাপস হাজরার অভিযোগ পেয়েই তদন্তে নেমেছিল পুলিশ।তাপসের অভিযোগ ছিল বাড়িতে বসে কাজ করিয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৫ লক্ষ ৮৬ হাজার টাকা চাওয়া হয়।

তিনি সেই টাকা দিয়ে দেন। কিন্তু কোন কাজ হয়নি।সোমবার পাঁশকুড়া থানা এবং দমদম থানার পুলিশ যৌথ তল্লাশি চালায় উত্তর চব্বিশ পরগনা জেলার কলকাতা বিমানবন্দর সংলগ্ন মতিলাল কলোনিতে একটি বাড়িতে হানা দেয়।যে বাড়িটিতে কল সেন্টার চলতো সেখানে হানা দিয়ে পুলিশ জানতে পারে মূলত কলসেন্টারের আড়ালে চলতো সাইবার প্রতারণা।ঘটনায় মোট ১৮ জন মহিলা এবং কল সেন্টারের মালিককে গ্রেফতার করে পুলিশ।১৭ জনের নামে দমদম থানায়(Dum Dum P.S.) সুওমোটো কেস হয়েছে।মূল অভিযুক্ত ঘনশ্যাম হালদারকে গ্রেফতার করে পাঁশকুড়া থানায় নিয়ে আসা হয়।

মঙ্গলবার তাকে নিয়ে যাওয়া হলো তমলুক আদালতের উদ্দেশ্যে। যদিও ঘনশ্যাম হালদার এই নিয়ে মুখ খুলতে চাননি। তিনি শুধু বলেন “এফআইআর দায়ের হয়েছে!কি হয়েছে দেখে নিন।”একের পর এক ভুয়ো কল সেন্টার ধরা পড়ছে কখনো বারাসত কখনো মধ্যমগ্রাম কখনো বারুইপুর কখনো সোনারপুর কখনো বা সল্টলেক বা নিউ টাউন এলাকায়।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২