বদলাচ্ছে FASTag-এর এই নিয়ম, টোলে বাতিল হতে পারে আপনার পেমেন্ট

সূত্র অনুযায়ী, FASTag-এর জন্যে একটি নয়া নিয়ম লাঘু হয়েছে। যা আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বদলাচ্ছে FASTag-এর নিয়ম, টোলে আপনার পেমেন্ট হতে পারে বাতিল। বিশাল টোল এড়াতে FASTag-এর সাহায্য নেন বড় বড় গাড়ির চালকরা। যাতে টোল দিলেও তার পরিমাণ কম হবে। ফলে অযথা অনেকগুলি টাকা বাঁচবে। তাই বিশাল টোল দেওয়া থেকে এড়াতে অনেকেই FASTag-এর সাহায্য নেন। কিন্তু এবার বদলাচ্ছে FASTag-এর কিছু নিয়ম। যা এক্ষুনি জেনে রাখা প্রয়োজন আপনার। নয়তো রাস্তায় বেরোলে বিপদে পড়তে পারেন আপনি! সূত্র অনুযায়ী, FASTag-এর জন্যে একটি নয়া নিয়ম লাঘু হয়েছে। যা আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে চলেছে।

এই নিয়মটি মুলত FASTag-এর ব্যালেন্স যাচাইকরণের জন্যে লাঘু হচ্ছে। এই পরিবর্তনটি টোল প্রদানকারীর উপর প্রভাব ফেলবে। সিস্টেম উন্নত করার জন্যে এই পরবর্তনটি করা হয়েছে। আর এই নিয়ম উপেক্ষা করলে কোড 176 হতে পারে। যার অর্থ, FASTag পেমেন্টে ত্রুটি বা প্রত্যাখ্যান। ২৮ জানুয়ারি NCPI-এর সার্কুলারে এই তথ্যটি দেওয়া হয়েছে। যাতে বলা হয়েছে, যদি আপনার FASTag কালো তালিকাভুক্ত করা হয়, তাহলে রিচার্জ করতে পারবেন না। মুলত কম ব্যালেন্স, KYC সমস্যা রা রেজিস্ট্রেশনের অমিলের কারণে আপনার গাড়ির FASTag কালো তালিকাভুক্ত হতে পারে। সার্কুলার অনুসারে, টোল প্লাজায় FASTag পড়ার ৬০ মিনিট আগে অথবা ১০ মিনিট পরে যদি ফাস্টট্যাগ ‘Blacklisted’ করা হয়, তাহলে আপনার পেমেন্ট বাতিল করা হবে। অর্থাৎ ফাস্টট্যাগের স্ট্যাটাসের সীমা সর্বোপরি ৭০মিনিট থাকবে। যার ফলে আপনি শেষ মুহূর্তে রিচার্জও করতে পারবেন না। তবে FASTag কালো তালিকাভুক্ত হওয়ার আগে অতিরিক্ত সময় দেওয়া হয়।

যদি আপনার FASTag কালো তালিকাভুক্ত হয়, তাহলে টোল থেকে তাৎক্ষণিকভাবে রিচার্জ করলেও আপনার পেমেন্ট বাতিল হবে। আর আপনার পেমেন্ট যদি প্রত্যাখ্যান করা হয়, তাহলে আপনার দ্বিগুণ পরিমাণ খরচা বাড়বে। তাই এমন পরিস্থিতিতে যাতে না পড়তে হয়, তাই আগে থেকেই আপনার FASTag রিচার্জ করা ভাল হবে। FASTag ‘ব্ল্যাক লিস্টেড’ হওয়া মানেই আপনার FASTag নিষ্ক্রিয় বা স্থগিত করা হয়েছে। এর কারণ হতে পারে কম ব্যালেন্স হওয়া বা নির্দিষ্ট সময়মতো রিচার্জ না করা।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ