ঢাল-অস্ত্র হাতে চিনের রাস্তায় এবার আইনশৃঙ্খলা রক্ষায় রোবট পুলিশওয়ালা

Share:

নিজস্ব প্রতিনিধি : চিনের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে রোবট পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষায় এখন থেকে এই পুলিশ রোবটই কাজ করবে। অপরাধ মোকাবিলায় রোবট পুলিশের ভুমিকা নাকি অনেক বেশি। তাই এমন উদ্যোগ নিয়েছে চিনা সরকার। এআই-চালিত গোলাকার রোবটের পাশাপাশি চিনের রাস্তায় টহল দিচ্ছে মানুষের মতই দেখতে রোবট। এই রোবটগুলি সরকারি কাজে ব্যবহার করা হবে। এই রোবটগুলি চিনের পুলিশকে সাহায্য করবে বলে জানা গিয়েছে।অবাক করা বিষয় হল এই রোবটটি মানুষের মতো হাঁটচলা করতে পারে। অপরাধীদের সহজে চিনে নিতে পারে এই রোবট। যা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিশ্ব মহলে।

চিনে ব্যবহৃত এই রোবটটি শেনজেন ইঞ্জিন এআই রোবোটিক টেকনোলজি নামের একটি বিখ্যাত সংস্থা তৈরি করেছে। এই সংস্থার মুখপাত্র জানিয়েছেন, এরকম আরও তিনটি রোবট চালু করা হয়েছে। যাদের নাম দেওয়া হয়েছে মানবিক রোবট। যা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করার জন্য বানানো হয়েছে। এই রোবটটি ১.৩৮ মিটার লম্বা এবং এর ওজন প্রায় ৪০ কিলোগ্রাম। এই রোবটটিতে ২৪ ডিগ্রি ফ্রিডম ফিচার রয়েছে, যার কারণে এটি প্রতি সেকেন্ডে দুই মিটার গতিতে হাঁটাচলা করতে পারে। এর কোমরে ৩২০ ডিগ্রি ঘূর্ণনশীল একটি বিশেষ মোটর লাগানো আছে, যার ফলে রোবটি নড়াচড়া করতে পারে। যে কোনদিকে ঘুরতে পারে।

সামাজিক মাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়েছে রোবটের ভিডিয়ো। ছড়িয়ে পড়া এই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে রাস্তায় টহলদারি চালাচ্ছে এআই রোবট। মানুষের মতই ঘোরফেরা করছে সে। পরনে রয়েছে পুলিশের পোশাক। একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা সেখানে এসে পৌঁছোলে তাকে হাত মেলাতে দেখা যায় ওই রোবটের সঙ্গে। এমনকী রাস্তায় দাঁড়িয়ে থাকা জনগনের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় ওই রোবটটিকে।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ