LIC SMART PENSION SCHEME: একবার টাকা জমা করুন, আজীবন পেনশন পান

স্মার্ট পেনশন স্কিমের অধীনে পলিসিধারীরা, মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে পেনশন গ্রহণ করতে পারবেন। এই প্রকল্পের অধীনে বার্ষিক বৃত্তির সুবিধাও রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুখবর পেনশন উপভোক্তাদের! তবে সরকারি- বেসরকারি চাকরিজীবীদের জন্যে নয়! জীবন বিমা সংস্থা LIC উপভোক্তাদের জন্যে। ভারতীয় জীবন বিমা কর্পোরেশন একটি নতুন পেনশন পরিকল্পনা চালু করেছে, যার নাম LIC স্মার্ট পেনশন পরিকল্পনা। এটি একটি প্রিমিয়াম স্কিম, যার অধীনে একক বা যৌথ পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। এমনকী তাৎক্ষণিক পেনশন বিকল্পের ব্যবস্থা রয়েছে। যার ফলে অবসরের পরেও আর্থিক সুরক্ষা প্রদানের সুযোগ রয়েছে প্রবীণ LIC-র প্রবীণ উপভোক্তাদের। যদিও এই পেনশন প্রকল্পের আওতায় যেকোনও নাগরিকরা সুবিধা গ্রহণ করতে পারেন। স্মার্ট পেনশন স্কিমের অধীনে পলিসিধারীরা, মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে পেনশন গ্রহণ করতে পারবেন। এই প্রকল্পের অধীনে বার্ষিক বৃত্তির সুবিধাও রয়েছে। পলিসিধারীদের পরে, মনোনীত ব্যক্তিকে এই স্কিমের সুবিধা দেওয়া হবে। এই স্কিমটি LIC-এর ওয়েবসাইট (Online Purchase) থেকে অনলাইনে কেনা যাবে অথবা LIC এজেন্ট, POSP-Life Insurance এবং Common Public Service Centers-এর মাধ্যমে অফলাইনেও কেনা যাবে।

এলআইসি স্মার্ট পেনশন স্কিমের বিশেষত্ব

আসলে অবসর গ্রহণের পরে মানুষ যাতে নিয়মিত ভাবে আর্থিক সুরক্ষা পান তা নিশ্চিত করার জন্য ভারতীয় জীবন বীমা কর্পোরেশন এই স্কিমটি চালু করেছে। এলআইসি স্মার্ট পেনশন প্ল্যানের অধীনে, এককালীন প্রিমিয়াম দিতে হবে। এর পরে আপনি আজীবন পেনশন পেতে থাকবেন। এই স্কিমের অধীনে, একক এবং যৌথ উভয় ধরণের বার্ষিকী বিকল্পই বেছে নেওয়া যেতে পারে। এতে আপনি আংশিক বা সম্পূর্ণ উত্তোলনের বিকল্পটিও বেছে নিতে পারেন।

LIC-র এই পেনশন স্কিমের অধীনে, একক এবং যৌথ আকারে অ্যাকাউন্ট খোলা যেতে পারে। স্বামী-স্ত্রী একটি যৌথ অ্যাকাউন্ট খুলতে পারেন এবং পেনশন প্রকল্পের সুবিধা পেতে পারেন। তবে পেনশন পেতে হলে, পুরো প্রিমিয়াম একবারে জমা দিতে হবে। কমপক্ষে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। সর্বোচ্চ কোনও সীমা নেই। এলআইসি স্মার্ট পেনশন প্ল্যানের অধীনে ঋণ সুবিধাও প্রদান করা হবে। পলিসি শুরু হওয়ার ৩ মাস পর থেকে ঋণের সুবিধা পাবেন। ১৮ থেকে ১০০ বছর বয়সী ব্যক্তিরা এই স্কিমের অধীনে বিনিয়োগ করতে পারবেন। তবে যদি পলিসিধারকের মৃত্যু হয় তাহলে পেনশনের টাকা মনোনীত ব্যক্তিকে দেওয়া হবে।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ