ওল্ড দিঘা সমুদ্র সৈকত থেকে উদ্ধার হল মৃত ডলফিন, ব্যাপক চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,দিঘা: সৈকত সুন্দরী দিঘায় আবারও উদ্ধার হল মৃত ডলফিন।ওল্ড দিঘা সমুদ্র সৈকত থেকে উদ্ধার হয় মৃত ডলফিন(Dolphin)।যা প্রায় সাড়ে চার ফুট থেকে পাঁচ ফুট লম্বা। সী বিচের ধারে পর্যটকরা বেড়াতে গিয়ে পচা দুর্গন্ধ পায়। তখন তারা বন দফতরে খবর পাঠান বন দফতরের কর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন ।পাথরের খাঁজে আটকে থাকতে দেখেন এই মৃত ডলফিনটিকে। পাথরে খাঁজে আটকে থাকার জন্য অনেকের নজর এড়িয়ে যায়। ডলফিনটি পরবর্তীকালে বন দফতরের কর্মীরা উদ্ধার করে নিয়ে যায়।

বন দফতরের কর্মীদের কথায় এটিকে সংরক্ষণ করা হবে ।পরে মৃত্যুর কারণ হিসেবে ময়নাতদন্ত করে সঠিক কারণ জানা যাবে বলে তারা জানিয়েছেন।এই ডলফিন সাধারণত গভীর সমুদ্রে থাকে। কোন কোন সময় জাহাজের ধাক্কায় বা মৎস্যজীবীদের জালে জড়িয়ে আঘাতপ্রাপ্ত হলে তারা সী বিচের(Sea Beach) কাছাকাছি চলে আসে পরবর্তীকালে তারা মারা যায়। এদিন এই ডলফিনটিকে দেখার জন্য বহু পর্যটকরা ভিড় জমান।

পরবর্তীকালে এটিকে উদ্ধার করে বন দফতরের কর্মীরা নিয়ে আসেন। তাকে খাঁচার মধ্যে রাখা হয় । তার ময়না তদন্ত হবে বলে এমনটাই জানা গেছে।সম্প্রতি দিঘার(Digha) সমুদ্র সৈকতে একাধিক কচ্ছপকে মৃত অবস্থায় ভাসতে দেখা যায়। মাঝেমধ্যে দিঘার সমুদ্র সৈকতে একাধিক সামগ্রিক মাছের মৃতদেহ ভেসে আসে। দিঘার সমুদ্রের জলে মনে হচ্ছে এই অভিযোগে সরব পরিবেশবিদরা।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২