নন্দকুমারে সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল, খাতাই খুলতে পারল না বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দকুমার: পূর্ব মেদিনীপুর জেলায় আরও একটি সমবায় নির্বাচনে খাতা খুলতে পারল না গেরুয়া শিবির। শনিবার নন্দকুমার ব্লকের(Nandakumar Block) কল্যাণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সব কটি আসনে জয়ী হল ঘাসফুল শিবির। ওই সমবায় সমিতিতে মোট ৫৪ টি আসন সংখ্যা। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই ছটি আসনে জয়ী হয় তৃণমূল(TMC)। শনিবার আরও ৪৮ টি আসনে জয়ী হোন রাজ্যের শাসকদলের সমর্থিত প্রার্থীরা।

বিকেলে এই ফলাফল সামনে আসার পরেই সবুজ আবির উঠতে শুরু করে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের কল্যাণপুর সমবায় কৃষির উন্নয়ন সমিতির(Kalyanpur Samabay Krishi Unnayan Samiti) কার্যালয়ের সামনে। এই সমবায় আগেও তৃণমূলের দখলে ছিল এতে মোট ভোটার সংখ্যা ১৩৪৫ জন। শনিবার নির্বাচনে যাতে কোন অশান্তি না হয় তার জন্য সকাল থেকে পুলিশি প্রহরা ছিল।

শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় ভোট পর্ব। এই জয় প্রসঙ্গে নন্দকুমার এ তৃণমূল বিধায়ক(MLA) সুকুমার দে জানিয়েছেন, কল্যাণপুর পঞ্চায়েত বিজেপির(BP) দখলে কিন্তু সমবায় ধরে রাখতে পারল না গেরুয়া শিবির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ফের শীল-মোহর দিল।

তৃণমূলের এই জয় প্রসঙ্গে নন্দকুমার ২- র বিজেপির মন্ডল সভাপতি সন্দীপ চক্রবর্তীর দাবি করেছেন সমবায় গুলিকে শাসক দল হয় দেখিয়ে ছিনিয়ে নিচ্ছে। লোন না দেওয়াসহ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার ভয় দেখানো হচ্ছে ভোটারদের। এই ভাবেই তারা ভোটে জিতছে। তৃণমূল এসব অভিযোগ উড়িয়েদিয়েছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২