৫ বছরের হিন্দু শিশুকে পাশবিক ধর্ষণের সাজাপ্রাপ্ত আসামীকে মুক্তি দিল ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের একবার মোল্লা মুহাম্মদ ইউনূসের হিন্দু বিরোধী মনোভাবের প্রমাণ মিলল। দেশজুড়ে বহুল আলোচিত পাঁচ বছরের হিন্দু শিশু পূজা দাসকে পাশবিকভাবে ধর্ষণে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে মুক্তি দিল তদারকি সরকার। কীভাবে একজন ধর্ষককে মুক্তি দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার সংগঠনের সদস্যরা। নির্যাতিতা শিশুর বাবাও সরকারের সিদ্ধান্তে মুষড়ে পড়েছেন। তাঁর প্রশ্ন, ‘হিন্দু বলেই কী সুবিচার থেকে আমরা বঞ্চিত হব?’ যদিও ইউনূস সরকারের আইন উপদেষ্টা তথা জামায়াত ইসলামীর কেন্দ্রীয মজলিশ সূরার সদস্য আসিফ নজরুলের দাবি, ‘হাইকোর্ট ওই আসামীকে মুক্তি দিয়েছেন। সরকারের কিছু করার নেই।’

আট বছর আগে ২০১৬ সালের ১৮ অক্টোবর পাশের বাড়ির এক শিশুর সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল দিনাজপুরের পার্বতীপুরের রূপগঞ্জের বাসিন্দা পূজা দাস। পরের দিন শিশুটিকে তার বাড়ির কাছ থেকে উদ্ধার করা হয়। শিশুটির প্রজনন অঙ্গ, মাথা, গলা, হাত ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ঊরুতে সিগারেটের ছ্যাঁকার ক্ষত ছিল। আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিতাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা জানান, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। জনন অঙ্গ কেটে ধর্ষণ করায় শিশুটির মূত্রথলি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ২০ অক্টোবর রাতে নির্যাতিতার বাবা পড়শি সাইফুল ইসলাম ও আফজাল হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ঘটনার পর থেকে দুই আসামিই পলাতক ছিলেন। ২৫ অক্টোবর দিনাজপুর শহরের ইদগাহবস্তি এলাকা থেকে সাইফুল ও আফজালকে গ্রেফতার করে পুলিশ। প্রায় পাঁচ বছর ধরে মামলা চলার পরে ২০২২ সালের ১০ জানুয়ারি জেলা নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিচারক আসামী সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়।

৫ অগস্ট দেশে ক্ষমতার পালাবদলের পরেই শেখ হাসিনা জমানায় জেলে থাকা জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী, খুনি ও ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় ইউনূস সরকার। আর ওই সিদ্ধান্ত কার্যকর করার দায়িত্ব দেওয়া হয় রাজাকার পরিবারের সন্তান তথা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আমেদকে। হাইকোর্টে নিয়োগ করা হয় জামায়াত ইসলামীর মতো হিন্দু নিধন যজ্ঞের অন্যতম সংগঠনের সদস্যদের। গত ২৮ জানুয়ারি জামিন দেওয়া হয় পূজা দাসের ধর্ষক সাইফুল ইসলামকে। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে যে সরকার কোনও আর্জি জানাবে না তা স্পষ্ট করে দিয়েছেন দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি নাজমা পারভীন (জেবা)। তিনি সাংবাদিকদের বলেন, ‘পুলিশ বা সরকার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানাবে না। কেননা সরকারের উচ্চমহলের নির্দেশেই আসামী জামিন পেয়েছেন। তবে চাইলে শিশুটির বাবা চ্যালেঞ্জ জানাতে পারে।’ পূজা দাসের ধর্ষক মুক্তি পাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরাই পারি’-র প্রধান নি্বাহী জিনাত আরা হক। তাঁর কথায়, ‘এভাবে ধর্ষণের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী বের হয়ে যাওয়ার মানে হলো পরিবারটির জীবন ঝুঁকিতে পড়ে যাওয়া। এই ধরনের ঘটনার দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে। আইনের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যাবে। মানুষ নিজের হাতে আইন তুলে নেবে। আর বিচার হবে না, এই ভেবে অপরাধীরা বিশেষ করে ধর্ষকেরা আরও বেপরোয়া হয়ে উঠবে।’

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা