আইপিএলের আগেই জোর ধাক্কা সানরাইজার্স হায়দরাবাদের, ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিযান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আর প্রতিযোগিতা শুরুর কয়েক দিন আগেই জোর ধাক্কা খেল কাব্যা মারানের সানরা্ইজার্স হায়দরাবাদ। চোটের কারণে ছিটকে কমলা বাহিনী থেকে ছিটকে গিয়েছেন ইংলিশ বোলার ব্রাইডার্ন কার্স। তাঁর জায়গায তড়িঘড়ি দক্ষিণ আফ্রিকার জোরে বোলার উইয়ান মুল্ডারকে দলে অন্তর্ভুক্ত করেছে সানরাইজার্স হায়দরাবাদ।

আগামী ২৩ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ দিয়েই চলতি বছরের আইপিএল অভিযান শুরু করবে সানরা্ইজার্স হায়দরাবাদ। গত বছর শিরোপা দখলের লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্সের কাছে পর্যুদস্ত হতে হয়েছিল কাব্্যা মারানের দলকে। এবার অবশ্য শক্তিশালী দল গঠন করেছে গতবারের রানার আপরা। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স-অ্যাডাম জাম্পা, ট্র্যাভিস হেডের পাশাপাশি রয়েছেন দক্ষিণ আফ্রিকার হাইরিখ ক্লাসেন, শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসরা। পাশাপাশি রয়েছেন মহম্মদ শামি, জয়দেব উনাদকট, অভিষেক শর্মা, রাহুল চাহাররা।

আইপিএল নিলামে এক কোটি টাকা দিয়ে ইংলিশ বোলার ব্রাইডার্ন কার্সকে দলে ভিড়িয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু মাঠে নামার আগেই চোটের কারণে ছিটকে গিয়েছেন তিনি। চপট এতটাই গুরুতর যে চলতি আইপিএলের আসরে আর হায়দরাবাদের জার্সি গায়ে মাঠে নামা সম্ভব নয়। তাই সানরাইজার্স হায়দরাবাদের তরফে আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে বিকল্প খেলোয়াড় হিসাবে দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডারকে দলে নেওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। সেই অনুমতি মেলায় প্রোটিয়া বোলারকে দলে নেওয়া হয়েছে। সূত্রের খবর, ৭৫ লক্ষ টাকার চুক্তিতে মুল্ডারকে দলে ভিড়িয়েছে কাব্যা মারানের দল। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৮টি টেস্ট,  ২৫টি ওয়ানডে এবং ১১টি টি টোয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন মুল্ডার। 

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা