চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাত্র ১৮ বছর বয়সেই রেকর্ড! ‘ডক্টরেট ডিগ্রি’ পেলেন কিশোরী অভিনেত্রী রিভা

নিজস্ব প্রতিনিধি : ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন কিশোরী অভিনেত্রী রিভা অরোরা। মাত্র ১২ বছর বয়সেই বলিপাড়ার নায়ক থেকে গায়ক প্রায় সকলের সঙ্গেই এক ফ্রেমে বন্দি হতেন এই কিশোরী অভিনেত্রী। তখন অতটা জনপ্রিয় না পেলেও ১৮ বছর বয়সে ভেঙে ফেলেছেন রেকর্ড। এখন সমাজমাধ্যমের আনাচে কানাচে ঘোরে তার নাম।তবে রিল লাইফে নয়, রিয়াল লাইফে  ডক্টরেট ডিগ্রি পেলেন রিভা।সমাজমাধ্যমে তার নাম ফের আরও একবার ঘোরাফেরা করছে। এত কম বয়সে ডাক্তারের উপাধি পেয়ে নিজের অনূভুতিও ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে।

রিভা তার সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিয়ো ভাগ করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে লাল কোর্ট ও টুপি পরে আছেন রিভা।হাতে তার একটা বড় সার্টিফিকেট।ওই সার্টিফিকেটটি হল ডাক্তারির সার্টিফিকেট।এই নিয়ে রিভা জানিয়েছেন,‘এটা আমার কাছে গর্বের বিষয়।ডাক্তারি ডিগ্রি পাওয়া আমার কাছে স্বপ্ন ছিল।এর পথ অবশ্য সহজ ছিল না।অবশেষে আমার স্বপ্ন পূরণ হল।আমি ভীষণ খুশি। আমি নেট প্রভাবী ও মহিলা ক্ষমতায়নে ‘ডক্টর অফ ফিলোসফি’ অর্জন করেছি। এই লড়াইয়ে যারা আমাকে ক্রমাগ্রত সমর্থন জুগিয়েছেন, আমার পাশে থেকেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।’একইসঙ্গে অভিনেত্রী জানান, তার পায়ে চোট। ব্যান্ডেজ বাধা রয়েছে। তবুও সার্টিফিকেট নিতে তিনি কলেজে সময়মত পৌঁছে গিয়েছেন।

উল্লেখ্য, রিভা এক জন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার।নিজের অ্যাকাউন্টে নিত্য নতুন পোশাক পরে ছবি পোস্ট করে সে। শুধু সমাজমাধ্যমেই নয়, বড় পর্দাতেও কাজ করেছে রিভা। ‘এমওএম’, ‘গুঞ্জন সাক্সেনা’, ‘কালি কুহি’, ‘ভারত’ এবং ‘উরি’ ছবিতে দেখা গিয়েছে তাকে। এমনকি, ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন ওয়েব সিরিজেও অভিনয় করেছে রিভা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী, ‘বন্দিশ ব্যান্ডিটস’ ওয়েব সিরিজে অভিনয় করেছে সে। ইতিমধ্যেই রিভার ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যা ১০ মিলিয়নেরও বেশি।

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ