Airtel এবং Jio এর ঘুম কেড়ে নয়া রিচার্জ প্ল্যান নিয়ে হাজির ভোডাফোন, কী কী সুবিধা মিলবে?

Share:

নিজস্ব প্রতিনিধি : মোবাইলপ্রেমীদের জন্য সুখবর! দীর্ঘ প্রতীক্ষার অবসান। চালু হল ভোডাফোন আইডিয়ার 5G  এর নয়া রিচার্জ প্ল্যান। চালু হয়ে গেছে 5G এর নয়া ডাটা প্ল্যান। রয়েছে একাধিক চমক। ভোডাফোন আইডিয়া একইসঙ্গে নিয়ে এল নয়া ৩ রিচার্জ প্ল্যান। এই প্ল্যান ৫৬ দিনের ভ্যালিডিটি প্রদান করে। গ্রাহকরা পেয়ে যাবেন একগুচ্ছ পরিষেবা।ভিআই এর 795 টাকার রিচার্জ প্ল্যানে পুরো 56 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এতে গ্রাহকরা আনলিমিটেড কলিং, প্রতিদিন 3 জিবি ডেটা এবং প্রতিদিন 100 ফ্রি SMS সুবিধা পাবেন।

এছাড়াও রয়েছে Vi এর 649 টাকার রিচার্জ প্ল্যান।এই ডাটা প্ল্যানের 649 টাকায় পুরো 56 দিনের ভ্যালিডিটি সহ আসে। এই প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড কলিং, প্রতিদিন 2 জিবি ডেটা এবং প্রতিদিন 100 ফ্রি SMS দেওয়া হয়।আগের প্ল্যানের মতোই ভিআই এতে ডেটা রোলওভার, ডেটা ডিলাইটস এবং বিঞ্জ অল নাইট প্রদান করে থাকে। এখানেই শেষ নয়, আরও এক রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে ভিআই। ভোডাফোন আইডিয়া এর 579 টাকার প্ল্যানে পুরো 56 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এই পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা আনলিমিটেড কলিং, প্রতিদিন 1.5 জিবি ডেটা এবং প্রতিদিন 100 SMS ফ্রি পাবেন। এই রিচার্জ প্ল্যানের বিশেষত্ব হল যে গ্রাহকরা দ্রুত নেট পরিষেবা পাবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বর মাসে দেশের ১৭ এলাকায় ভোডাফোন আইডিয়া তার ফাইভ জি পরিষেবার পরীক্ষামূলক কাজ শুরু করে। আর আগামী এপ্রিল মাসেই মুম্বই দিয়ে শুরু হবে তাদের এই পরিষেবা চালুর প্রথম ধাপ। মার্চে মুম্বইতে এই পরিষেবা এলেও, এপ্রিলে বেঙ্গালুরু, দিল্লি, পাটনা, চণ্ডীগড়ের মত শহরে ভিআই এর ফাইভ জি পরিষেবা পাওয়ার সম্ভবনা রয়েছে।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ