চাপড়ায় টোটো-স্করপিও’র মুখোমুখি সংঘর্ষ, ২ শিশু সহ মৃত ৭, আহত ১০

Share:

নিজস্ব প্রতিনিধি,চাপড়া: হোলির দিন শুক্রবার সকাল সাড়ে ১১ টা নাগাদ নদিয়া জেলার চাপড়াতে টোটো ও স্করপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ শিশু ও ৫ মহিলা সহ মোট ৭ জনের। এই ঘটনায় এখনো পর্যন্ত আহত ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে। ঘটনাটি ঘটেছে চাপড়া থানার(Chapra P.S.) অন্তর্গত লক্ষীগাছা গ্রামে কৃষ্ণনগর – করিমপুর রাজ্য সড়কে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাইভেট গাড়িটি কৃষ্ণনগরের দিক থেকে দ্রুতগতিতে আসার সময় অপর দিক থেকে আসা পরপর তিনটি টোটোতে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হয় প্রায় ১৩ জন।

তাদেরকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতলে(Chapta Hospital) নিয়ে গেলে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা এবং পরে আরো চারজনের মৃত্যু হয়। এলাকাবাসীর অভিযোগ ওই প্রাইভেট গাড়িচালক মদ্যপ অবস্থায় থাকার কারণে এই সিরিয়াল দুর্ঘটনা ঘটেছে। এমনকি ওই স্করপিও গাড়ি থেকে মিলেছে মদের বোতল। দুর্ঘটনার পর পলাতক গাড়ি চালক।আহত ও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান প্রশাসনের। দুর্ঘটনা ঘটার পরেই ঘটনাস্থলে পৌঁছয় চাপড়া থানার প্রশাসন।

অ্যাম্বুলেন্স করে গ্রামবাসীদের সহযোগিতায় আহত ও নিহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রচুর মানুষ জড়ো হয় সেখানে। জানা গেছে স্থানীয় একটি গ্রাম থেকে রমজান মাস উপলক্ষে সংখ্যালঘু বেশ কিছু মানুষজন টোটোতে(TOTO) করে বাজারে যাচ্ছিলেন ফলমূল কিনতে। পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ওই গাড়িটি আটক করেছে। গাড়ির মালিক ও তার চালকের খোঁজ চলছে। এর দরুন বেশ কিছুক্ষণকৃষ্ণনগর – করিমপুর রাজ্য সড়কে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ