নবদ্বীপের ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল নবম শ্রেণীর এক ছাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি,নবদ্বীপ ও চোপড়া: নবম শ্রেণীর ছাত্রের জলে তলিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়ার নবদ্বীপে(Nabwadip)। বন্ধুদের সাথে নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় ওই কিশোর। প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করার চেষ্টা করলেও শেষমেষ আর রক্ষা হল না। জানা গেছে, সোমবার দুপুরে নবদ্বীপের তেঘড়ি পাড়া বাঁশ বাগান রামদাস নন্দী লেন এলাকার চা বিক্রেতা সত্য সরকারের পুত্র সমর সরকার নদীতে স্নান করতে যাবে বলে বায়না ধরে। বাবা বারংবার নিষেধ করলেও বাবা মায়ের কথা কর্ণপাত না করে মেজাজ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর বেশ কয়েকটি বন্ধু-বান্ধব সাথে নিয়ে নবদ্বীপের ভাগীরথী নদীতে(Bhagirathi River) স্নান করতে নামে। তারপরেই হঠাৎ জলের স্রোতে তলিয়ে যায় ওই কিশোর। অন্যান্য বন্ধুবান্ধবরা চিৎকার চেঁচামেচি করতেই ছুটে আসে স্থানীয়রা।

তবুও ওই কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরিবার খবর পেতেই ছুটে আসে ভাগীরথী নদীর তীরে, এরপর মর্মাহত অবস্থায় দিশাহীন হয়ে পড়ে। খবর পেতেই নবদ্বীপ থানার পুলিশ এসে কিশোরের দেহর খোঁজে তল্লাশি শুরু করে। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিমকে। স্বাভাবিকভাবেই নবম শ্রেণীর ছাত্রের জলে তলিয়ে যাওয়ার ঘটনায় ভাগীরথী নদীর তীরে প্রচুর মানুষের জমায়েত হয়। অন্যদিকে এখনো নদীতে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা।অপরদিকে,মামার বাড়িতে বেড়াতে এসে নদীতে তলিয়ে যায় দু বছরের শিশু। ঘটনাটি ঘটেছে চোপড়ার রাঙাগছ এলাকায়, পরিবার সূত্রে জানা যায়, শিলিগুড়ি থেকে মা – বাবার সাথে মামার বাড়িতে বেড়াতে এসেছিল শিশুটি।সোমবার সকালে শিশুটি খেলতে খেলতে নদীর দিকে চলে যায়।তারপর থেকেই পরিবারের লোকজনদের সন্দেহ হয়।

খবর পেয়ে পরিবারের লোকজন নদীর পাড়ে ছুটে গেলে সেখানে স্থানীয় একটি বাচ্চাকে দেখতে পায়। স্থানীয়রা বাচ্চাটির সাথে কথা বলে তারা জানতে পারে শিশুটি একটি বোতল নিয়ে খেলা করছিল। ঠিক সেই সময় শিশুটির হাত থেকে বোতলটি নদীতে চলে যায়। সেই বোতল আনতে গিয়েই নদীতে তলিয়ে যায় শিশুটি। খবর দেওয়া হয় চোপড়া থানায়, ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার(Chopra P.S.) পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি জানান প্রশাসনিকভাবে যা ব্যবস্থা নেওয়ার তা গ্রহণ করা হয়েছে, দ্রুত নদীর জলে নেমে শিশুটিকে খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে।যত দ্রুত সম্ভব শিশুটির দেহ উদ্ধারের কাজ চলছে। তবে দুপুর গড়িয়ে গেলেও এখনো অব্দি শিশুটির খোঁজ মেলেনি।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা