জঙ্গলমহলের পর এবার ঘাটালে ৬৪০ জন উপভোক্তা ‘বাংলার বাড়ি’র টাকা পেয়েও কাজ শুরু করেননি

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বাংলার বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে কিন্তু তারপরেও বাড়ি তৈরির কাজ শুরু করেনি উপভোক্তরা। জঙ্গলমহলের পর একই দৃশ্য পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে। এর আগে দলের দিন মোটরসাইকেল ছুটিয়ে উপভোক্তাদের বাড়ি বাড়ি ছুটতে দেখা গিয়েছিল গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিওকে(BDO)। এবার গত দুদিন ধরে প্রধান উপপ্রধানদের সঙ্গে নিয়ে ঘাটাল ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই পরিস্থিতি ঘুরে দেখলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সুমনা সরদার এবং সহ-সভাপতি বিকাশ কর। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে উপভোক্তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার প্রস্তুত রয়েছে কিন্তু তার আগে যে কাজের জন্য প্রথম টাকা দেওয়া হয়েছে তা যে ব্যবহার হয়েছে সেই প্রমাণ দিতে হবে।

পাশাপাশি ৫০ সমিতি স্পষ্ট জানিয়ে দিয়েছে কেউ যদি বাড়িতে তৈরির কাজ শুরু করতে না চান সেক্ষেত্রে প্রথম কিস্তির টাকা ফেরত দিতে হবে সরকারকে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকে আবাসের বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি টাকা পেয়েছেন ৫৩৬৪ জন। গত ডিসেম্বর মাসে প্রত্যেকের বাড়ি তৈরির জন্য অ্যাকাউন্টে সাত হাজার টাকা করে দেওয়া হয়েছে। কিন্তু চারটি গ্রাম পঞ্চায়েতের ৬৪০ জন উপভোক্তা এখনো বাড়ি তৈরির কাজ শুরু করেননি। অথচ প্রথম কিস্তির টাকার পাওয়ার পর তিন মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। ৯০ দিন পরেও তারা কাজ কোন কেন শুরু করেননি তা নিয়ে রীতিমতো উস্মা প্রকাশ করেছেন ঘাটাল প্রশাসন। ঘাটালের মহাকুমা শাসক সুমন বিশ্বাস (SDO Suman Biswas)জানিয়ে দিয়েছেন যারা আবাসের টাকা পেয়েছেন তাদের দ্রুত বাড়ি তৈরীর কাজ শুরু করতে হবে কয়েকদিনের মধ্যে কাজ শুরু করতে হবে কাজ শুরু হলে তবেই দ্বিতীয় কিস্তি টাকা পাবেন।

নচেৎ প্রথম কিস্তি টাকা গুনে গুনে ফেরত দিতে হবে সরকারকে। ঘাটাল পঞ্চায়েত সমিতির মোহনপুর সুলতানপুর আজব নগর এবং দেওয়ানচক এক মিলিয়ে মোট ৪৪০ জন উপভোক্তা আবাসের প্রথম কিস্তির টাকা পেয়ে কোন বাড়ি তৈরীর কাজ শুরু করেননি। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ৩০২ জন, সুলতানপুরের ১৪০ জন ,দেওয়ান চকের ১১৪ জন এবং আজব নগরের ৮৪ জন উপভোক্তা আবাস তৈরীর কাজে কোন উদ্যোগ গ্রহণ করেননি। পঞ্চায়েত সমিতির কর্তারা তাদের বাড়িতে গেলে তারা কেন কাজ শুরু করেননি সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি ওই উপভোক্তারা।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ