সাংসারিক অশান্তির জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে আত্মহত্যা করলেন স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি, মন্দারমনি: পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমনি কোস্টাল থানার পিছাবনী সংলগ্ন রামচন্দ্রপুর গ্রামে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শাড়ি নিয়ে সিলিং- এর ফ্যানে ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন স্বামী। আত্মঘাতী স্বামীর নাম ভাস্কর গিরি(Bhaskar Giri) (৫০)। স্ত্রীর নাম দুর্গা রানী গিরি(Durga Rani Giri) (৪২)। ভাস্কর গিরির পানের ব্যবসা। সাংসারিক অশান্তির জেরে সোমবার রাতে ভাস্কর গিরি মদ্যপ অবস্থায় বাড়ি ফেরার পর স্ত্রীর সাথে অশান্তি হলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপায়। ফ্রি রক্তাক্ত অবস্থায় ঘরের মাটিতে প্রাণ হারালে অনুশোচনায় স্বামী ভাস্কর গিরি তার একটি শাড়ি নিয়ে সিলিং – এর ফ্যানে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার সময় ভাস্কর বাবুর পুত্র ও তার বৌমা ও নাতি ওই এলাকায় দোল উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিল। রাতে বাড়ি ফিরে ভাস্কর বাবুর ছেলে অনেকবার ডাকাডাকি করেও মা ও বাবার সাড়া পান না। এরপর জানলা দিয়ে দেখেন তার বাবা ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর দেওয়া হয় স্থানীয় মন্দারমনি কোস্টাল থানায়। পুলিশ গভীর রাতে এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে স্বামী- ও স্ত্রীর জোড়া মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ধারালো রক্তমাখা অস্ত্র উদ্ধার হয়েছে। ভাস্কর বাবুর ছেলে তার বউ এবং পাড়া প্রতিবেশীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায়ই ভাস্কর গিরির সঙ্গে তার শ্রী দুর্গা রানী গিরির পারিবারিক অশান্তি হত।

ভাস্কর বাবু প্রায় প্রতিদিনই মদ্যপান করে বাড়ি ফিরতেন। স্ত্রীর সাথে গভীর রাত পর্যন্ত ঝগড়া চলত। কিন্তু সোমবার রাতে এই চরম পরিণতি যে ঘটবে তা কেউই বুঝতে পারেননি। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া প্রায় সেই লেগে থাকতো তাই প্রথমে চিৎকার এবং পরের চুপচাপ হয়ে যাওয়ায় প্রতিবেশীরা ভেবেছিলেন তারা ঘুমিয়ে পড়েছেন। কিন্তু স্থানীয় এলাকায় দোল উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার পর বাড়ি ফিরে ছেলে দরজা না খুললে ডাকাডাকি করলে পাড়া-প্রতিবেশীরা বেরিয়ে আসেন। এরপর জানলা দিয়ে ভাস্কর গিরির ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ভাস্কর গিরির স্ত্রী দুর্গা রানী গিরির দেহ। অপরদিকে ঘরের মধ্যে সিলিং ফ্যানের সঙ্গে নিজের বউয়ের শাড়ির  ফাঁস দিয়ে ঝুলছেন ভাস্কর গিরি।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২