‘অব কি বার ২০০ পার নয়’, বিজেপি কর্মীদের ১৮০ আসনের লক্ষ্য বেঁধে দিলেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: চার বছর আগে বিধানসভা ভোটের সময় বাংলায় এসে ‘অব কি বার ২০০ পার’ শ্লোগান তুলেছিলেন অমিত শাহ-জেপি নাড্ডারা। কিন্তু ২০০ আসন তো দূরের কথা একশো আসনই পেরোতে পারেনি পদ্ম শিবির। মাত্র ৭৭ আসনেই থমকে যেতে হয়েছিল। গত বছর লোকসভা ভোটেও ‘রামধাক্কা’ খেতে হয়েছিল। দলে নিয়মিত ভাঙনের পাশাপাশি ‘আদি-নব্যের’ লড়াইয়ে অবস্থা সঙ্গীন। তাই এবার আর ‘অব কি বার ২০০ পার’ শ্লোগান তুলে বিজেপির নিচুতলার নেতা কর্মীদের চাঙ্গা করার পথে হাঁটছে না দলের রাজ্য নেতৃত্ব। বরং ২০০ আসনের নিচেই জয়ের লক্ষ্য রাখা হয়েছে। অন্তত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তেমনই ইঙ্গিত দিয়েছেন।

দোলের দিন তমলুক এবং নন্দকুমারের ব্যবত্তারহাট এলাকায় অশান্তির ঘটনা ঘটেছিল। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটেছিল। হিন্দুদের উপরে হামলার অভিযোগ তুলে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও সেই মিছিলের আনুমতি দেয়নি পুলিশ। এর পরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। শর্তসাপেক্ষে মিছিল করার অনুমতি দেয় কলকাতার উচ্চ আদালত। মিছিলের অনুমতি দেওয়ার সময় বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এক হাজারের বেশি মানুষকে নিয়ে মিছিলে হাঁটা যাবে না। বৃহস্পতিবার (২০ মার্চ) সেই নির্দেশ মেনে তমলুকে মিছিল করেন রাজের বিরোধী দলনেতা। বেলা ১টা নাগাদ তমলুকের রাজবাড়ি ময়দান থেকে শুরু হয় মিছিল। বর্গভীমা মন্দির ঘুরে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ পেরিয়ে ক্ষুদিরামের মূর্তির কাছে গিয়ে শেষ হয়।

পথসভায় ভাষণ দিতে গিয়ে শুভেন্দু বলেন ‘লোকসভা ভোটে জেলার দু’টি আসনই আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দিয়েছিলেন। আজকে শপথ নিন আমরা পূর্ব মেদিনীপুর জেলা থেকে ১৬টি আসনেই জিতব। রাজ্যে হব ১৮০ অন্তত। এ বার মমতাকে প্রাক্তন করব।’ আচমকাই ২০০ আসনের নিচে টার্গেট নামানোকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ খোঁচা দিয়ে বলেছেন ‘অমিত শাহ-জেপি নাড্ডারা ২০২১ সালে বলেছিল দুশো পার। পেয়েছিল ৭৭টা। এটা এখন এসে ঠেকেছে ৬০-৬২-তে। ভোটের আগে আরও নামবে। সামনের বার ৩০টাও পাবে না বুঝতে পেরে টার্গেটটাই কমিয়ে দিয়েছে।’

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২