দিঘার সমুদ্রে মিলল প্রবাল-খেকো মাছের সন্ধান

দিঘায় এখন প্রায়শই মিলছে প্রবাল-খেকো মাছের হদিশ। এই মাছ সমুদ্রের প্রবাল খেয়ে বেঁচে থাকে বলে স্থানীয়রা একে প্রবাল-খেকো মাছ নাম দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিঘায় এখন প্রায়শই মিলছে প্রবাল-খেকো মাছের হদিশ। এই মাছ সমুদ্রের প্রবাল খেয়ে বেঁচে থাকে বলে স্থানীয়রা একে প্রবাল-খেকো মাছ নাম দিয়েছে। শুধু তাই নয়, কোরাল আইল্যান্ড বা প্রবাল প্রাচীরের আশে পাশে ঘুরে বেড়ানো মাছেরও দেখা মিলেছে দিঘার সমুদ্রে। কিন্তু এখন প্রশ্ন কোথা থেকে এল সেই মাছ? দিঘার মোহনাতে মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে এই মাছ। তবে কী দিঘার অদূরে প্রবাল প্রাচীরের অস্তিত্ব রয়েছে? তবে সমুদ্র বিজ্ঞানীদের ধারণা, দিঘার অদূরে প্রবাল প্রাচীর না থাকলেও ছোট ছোট প্রবাল থাকতে পারে। কারণ জেলেদের জালে ছোট ছোট প্রবাল উঠেছে। প্রবাল না থাকলে এই মাছের থাকা অসম্ভব।

তবে প্রবালের চারপাশে ঘোরা প্রাণীর জন্মের শর্ত, দূষণমুক্ত জল, যা ভেদ করে সূর্যের আলো পৌঁছতে পারবে। কিন্তু দিঘার সমুদ্র দূষিত হওয়ায় প্রবালের মতো সামুদ্রিক প্রাণী জন্মানোর সম্ভাবনা ক্ষীণ। তবুও বেশ কয়েকবছর ধরেই দিঘায় প্রবাল খেকো মাছের দেখা মিলছে। সেগুলির বৈজ্ঞানিক নাম, স্ক্যারাস ঘোব্বান। একে প্যারট ফিশও বলা হয়। এই মাছের আকার অনেকটা রুই মাছের মতো। দিঘার মোহনায় যে সমস্ত জেলেরা মাছ ধরতে যান, তাঁদের জালেই ধরা পড়ে প্রবাল খেকো মাছের। এছাড়াও স্ক্যারাস ঘোব্বান-সহ আরও কয়েকটি মাছের সন্ধান মিলছে ইদানীং।

যাদের মধ্যে রয়েছে, মোরে ইল্স, ফ্লাইং গার্নার্ডস, স্করপিয়ন ফিশ, সি রবিন, অ্যাঞ্জেল ফিশ, বাটারফ্লাই ফিশ, স্কুইরেল ফিশ। এদিকে জেলেরা জানিয়েছেন, সমুদ্রতট থেকে অদূরে জলের নিচে লাল, সাদা নানা রকম ফুল রয়েছে। সেখানেই এই মাছগুলি ঘোরাফেরা করে। উড়িষ্যার গোপালপুর সমুদ্রতটে বেশ কিছু প্রবালের সন্ধান মিলেছিল ১৯৯০ সালে। এ বিষয়ে জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার গবেষক অনিল মহাপাত্র বলেন, দিঘার সমুদ্রে প্রবাল জন্মানো কঠিন। কারণ, এখানে নদী থেকে জল ঢোকে। সেই কারণে সমুদ্রর জলে কাদার পরিমাণ বেশি। তাই সূর্যের আলোও জলের গভীরে পৌঁছতে পারে না, ফলে প্রবাল জন্মানোর সম্ভাবনা নেই। তবে দিঘার সমুদ্রে স্নান করতে যাওয়া পর্যটকদের নিরাপদে থাকার পরামর্শ সমুদ্র বিজ্ঞানীদের।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২