Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘ব্যক্তিগত অনুভূতি’রণজয়ের জন্মদিনে এ কোন ইঙ্গিত দিলেন শ্যামোপ্তি?

Share:

নিজস্ব প্রতিনিধি :রণজয় বিষ্ণু ও সোহিনী সরকারের প্রেম এক সময় চর্চায় থাকলেও শেষ পর্যন্ত বিচ্ছেদ হয় তাঁদের। সোহিনীর জীবনে এখন অন্য কেউ। রণজয়ের প্রাক্তনের তালিকায় সকলেই প্রায় পরিচিত মুখ। তবে এসব এখন অতীত। নিজের কাজে ব্যস্ত রয়েছেন রণজয়ও।২২ মার্চ দিনটি রণজয়ের জীবনে বিশেষ দিন। কেননা এইদিনেই পৃথিবীর আলো দেখেছিলেন অভিনেতা। জন্মদিনের দিন নাকি অভিনেতার জীবনে নাকি নয়া প্রেমিকার আগমন।নেটপাড়ার অন্দরে জোর চলছে রণজয়ের নতুন প্রেম নিয়ে জল্পনা। কে এই নতুন প্রেমিকা ?

টলিপাড়ায় শুক্রবার থেকে ফিসফাস চলছে। এক দিন আগে থেকেই ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের নায়কের জন্মদিন পালন শুরু। স্টুডিয়োয় রণজয়ের অনুরাগিনীরা দল বেঁধে এসেছিলেন। দু’হাত ভরে উপহার আর ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করে গিয়েছেন তাঁরা। সেটে কেক কাটা হয়েছে। অভিনেতার কাছের বন্ধুরাও বাদ যাননি।তবে এই তালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছেন অভিনেত্রী শ্যামৌপ্তি।গুড্ডি’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন রণজয় বিষ্ণু ও শ্যামোপ্তি। ধারাবাহিকের শেষে দুজনে মিউজিক অ্যালবামেও কাজ করেছেন।প্রেমিক হিসেবে শ্যামোপ্তির চোখে রণজয় বিষ্ণু কেমন? এই প্রশ্ন জিজ্ঞেস করতেই ঘুরিয়ে উত্তর দিলেন পর্দার ‘গুড্ডি’।

নায়িকা জানান,‘ব্যক্তিগত অনুভূতি ব্যক্তিগতই থাক।এখনও কিছু বলার সময় আসেনি।যদি সত্যিই আগামী দিনে এমন কিছু ঘটে তখন তো সকলেই জানতে পারবেন।আমরা বরং তার জন্য অপেক্ষা করি। এখন বরং চুপ থাকাই ভাল।’

জন্মদিনের প্রসঙ্গ তুলতেই শ্যামৌপ্তি জানালেন, ‘জন্মদিন যে কোনও মানুষের জীবনেই বিশেষ দিন। রণজয়ের ক্ষেত্রেও তাই-ই। আজ ওঁকে নিয়ে তাই কোনও নেতিবাচক কথা নয়। তার জন্য বাকি ৩৬৪ দিন আছে। তা ছাড়া, মাত্র কিছু দিনের আলাপে কোনও মানুষকে চেনাও যায় না। তবে রণজয় ব্যক্তি হিসেবে খুব ভাল। নায়ক হিসেবেও ভাল। তাঁর বিপরীতে শিল্পীরা তাঁর কাছে নিরাপদ।’

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি