মাত্র ৯,০০০ টাকা বিনিয়োগেই হতে পারেন কোটিপতি, SIP দেখাবে লক্ষ্য অর্জনের পথ

যেখানে প্রতি মাসে মাত্র ৯,০০০ টাকা সঞ্চয় করেই কোটিপতি হওয়ার পথ খুলে যাবে আপনার।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোটিপতি হওয়ার স্বপ্ন কে না দেখে? সবাই টাকা রোজগারের জন্য কঠোর পরিশ্রম করে। কিন্তু যদি সঠিক কৌশল অবলম্বন করে নিয়মিত বিনিয়োগ করা হয়, তাহলে প্রতি মাসে একটি ছোট সঞ্চয়ও আপনার কোটিপতি হওয়ার স্বপ্নপূরণ করতে পারে। হ্যাঁ, আজ সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান তথা SIP-এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যেখানে প্রতি মাসে মাত্র ৯,০০০ টাকা সঞ্চয় করেই কোটিপতি হওয়ার পথ খুলে যাবে আপনার। অবসর পরের জীবনের জন্য প্রত্যেকেই তাদের আয়ের একটি অংশ সঞ্চয় করে রাখেন, যাতে জীবনের সেই পর্যায়ে গিয়ে কোনও ধরণের আর্থিক সমস্যার সম্মুখীন না হতে হয় বা অন্য কারও উপর নির্ভরশীল না হতে হয়। তাই এমন জায়গায় বিনিয়োগের প্রয়োজন, যেখানে আপনি দুর্দান্ত রিটার্ন পাবেন।

এ ক্ষেত্রে, SIP তথা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সবচেয়ে জনপ্রিয় বিনিয়োগ পদ্ধতি। এখানে বিনিয়োগ করলে আপনি ১২-১৫ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে। শুধু তাই নয়, দীর্ঘ মেয়াদে রিটার্ন ১৬-১৮ শতাংশ পর্যন্তও পেতে পারেন।এবার জেনে নেওয়া যাক, কীভাবে আপনি মাত্র ৯,০০০ টাকা বিনিয়োগ করে SIP ইনভেস্টমেন্টের মাধ্যমে কোটিপতি হতে পারেন?

এর জন্যে আপনাকে ২১ বছর ধরে প্রতিদিন প্রায় ৩০০ টাকা বা মাসে ৯,০০০ টাকা জমা করে নিয়মিত SIP করতে হবে। এখন ধরুন আপনি মাত্র ১২ শতাংশ রিটার্ন পান, তাহলে আপনার মোট বিনিয়োগ হবে ২২,৬৮,০০০ টাকা এবং এই সময়ের মধ্যে চক্রবৃদ্ধির মাধ্যমে আপনি যে রিটার্ন পাবেন তা হবে ৭৯,৮০,০৬৮ টাকা। সামগ্রিকভাবে, আপনার তহবিল ১,০২,৪৮,০৬৮ টাকায় বৃদ্ধি পাবে। অন্যদিকে, যদি আপনি ১৫ শতাংশ পর্যন্ত রিটার্ন পান, তাহলে এই বিনিয়োগকৃত পরিমাণের সঙ্গে আপনার মোট টাকার পরিমাণ ১,৫৯,৫৪,০৫৪- এত টাকা হয়ে যাবে। সুতরাং প্রতি মাসে আপনার বিনিয়োগের পরিমাণ বাড়তে থাকলে মাত্র ২০ বছরেই আপনি কোটিপতি হয়ে যেতে পারেন। তবে অল্প বয়সে বিনিয়োগ করা একটি লাভজনক চুক্তি। অর্থাৎ আপনি যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করবেন (বিশেষ করে SIP-তে), তত বেশি লাভ পাবেন।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ