প্রাথমিক স্কুলের শিশুদের সঙ্গে অশালীন আচরণ করে গণধোলাই খেলেন শিক্ষক  

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা সামনে আসতেই গণধোলাই দেওয়া হয় অভিযুক্তকে। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালিতে।

যে শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তিনিও স্থানীয় বাসিন্দা। দীর্ঘ দিন ধরেই প্রাথমিক স্কুলে পড়ান তিনি। পড়ুয়ারাও বেশিরভাগই স্থানীয় শিশু। এলাকাবাসীর অভিযোগ, স্কুলের বাচ্চা মেয়েদের সঙ্গে অভব্যতা করেন তিনি। নোংরা আচরণ করেন বাচ্চা মেয়েদের সঙ্গে। প্রায় সব শিশুই এ বিষয়ে বাড়িতে জানায়।

এরপর স্কুলেও গোটা বিষয়টি জানান অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে আলোচনাও হয়। হঠাৎ মঙ্গলবার বিকেলে খবর ছড়ায়, অভিভাবকরা সকলে মিলে থানায় যাচ্ছেন ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানাতে। এবার ভয় পেয়ে যান শিক্ষক। তড়িঘড়ি এলাকা ছেড়ে পালাতে গিয়েই ঘটে বিপত্তি।

বাড়ি থেকে পালানোর সময় বগুলা বাসস্ট্যান্ডে ধরা পড়ে যান তিনি। সেখানেই অভিযুক্ত শিক্ষককে গণধোলাই দেন স্থানীয় বাসিন্দারা। বলেন, ‘বাচ্চাগুলো তো বয়সে আপনার নাতনির মতো। কেন করেন এই নোংরামি?’

খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে গণপিটুনির হাত থেকে উদ্ধার করে বগুলা পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। বগুলা পুলিশ ফাঁড়িতে পরে যায় হাঁসখালি থানার পুলিশ।

শিক্ষক পিতৃসম, ভারতীয় শিক্ষা এ কথায় বলে। ইদানিং সময়ে এই চিরকালীন সত্য মিথ্যায় পর্যবেসিত হতে বসেছে। হাঁসখালির ঘটনা তো প্রথম নয়। এর আগে কালনা বাঘনাপাড়ায় স্কুলের এক ক্লার্কের বিরুদ্ধে অশালীন ব্যবহারের অভিযোগ তুলেছিল ছাত্রীরা। তার আগে পূর্বস্থলীতেও দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের মোবাইলে অশ্লীল মেসেজ পাঠানো, অশালীন ইঙ্গিত করার অভিযোগ উঠেছিল।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের