খেলার বল নিয়ে বিবাদের জেরেই ৪ বছরের শিশুকে খুন, ডোমজুড়ে গ্রেফতার নাবালক

ডোমজুড়ে চার বছরের শিশু খুনের ঘটনায় গ্রেফতার হল এক নাবালক। খেলার বল নিয়ে বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডোমজুড়ে চার বছরের শিশু খুনের ঘটনায় গ্রেফতার হল এক নাবালক। খেলার বল নিয়ে বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার ( ২৭ মার্চ) দুপুরে ডোমজুড়ের সলপ ডাঁসপাড়া এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় একটি চার বছরের শিশুর দেহ। যা নিয়ে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। মৃত শিশুর নাম শেখ আয়ুষ। এই ঘটনায় স্থানীয়দের দাবি ছিল, শিশুটিকে হত্যা করা হয়েছে। কারণ নিহত শিশুর মুখে ও শরীরে আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে তদন্তে নামে পুলিশ।

অবশেষে সিসিটিভি ফুটেজ দেখে শিশুর হত্যাকারীকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত একজন নাবালক ছিল। CCTV ফুটেজে দেখা যায়, ওই শিশু হেঁটে যাচ্ছে। সেই সময়েই তাঁর পিছু নেয় ধৃত নাবালক। সেই সূত্র ধরেই, নাবালক কে আটক করে পুলিশ। পুলিশি জেরার মুখে কাঁদতে কাঁদতে চার বছরের শাশুকে হত্যার কথা স্বীকার করে নেয় ধৃত নাবালক। জানায়, খেলার বল নিয়ে বিবাদের জেরেই গলায় জামার ফাঁস দিয়ে শ্বাসরোধ করে ওই শিশুকে খুন করেছে ধৃত নাবালক। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আদতে ধৃত নাবালক ডোমজুড়ে দর্জির কাজ শিখতে এসেছিল। তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং জুভেনাইল জাস্টিস বোর্ডে তাঁকে পেশ করা হবে।

আরও পড়ুনঃ সারা শরীরে আঘাতের চিহ্ন, ডোমজুড়ে ৪ বছরের শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার

উল্লেখ্য, এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছিলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোকজন, প্রতিবেশীরা তাঁকে আশেপাশে সব জায়গাতে খুঁজে ছিলেন, কিন্তু আয়ুষকে আর পাওয়া যাচ্ছিল না। স্থানীয় মসজিদ থেকেও শিশু নিখোঁজের কথা ঘোষণা করা হয়েছিল। অবশেষে বেলা ১২টা নাগাদ আয়ুষের দেহ একটি ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখা পায় পাড়ার লোকজন। তাঁর হাত পা বাঁধা ছিল। এমনকী শিশুটি যে জামাটি পড়েছিল, সেটিও তার গলায় প্যাঁচানো ছিল। উপুড় হয়ে পড়েছিল শিশুটির দেহ। অত্যন্ত নৃশংসভাবে খুন করে হয় আয়ুষকে। অবশেষে জানা গেল হত্যাকারী আর কেউ নয়, একজন নাবালক। এদিকে ছেলের মৃত্যুর খবর পেয়ে হাপুস নয়নে কেঁদেই চলেছেন বাবা মা। অন্যদিকে গতকাল আয়ুষের দেহ আগলে রেখে এ দিন বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এরপরেই পুলিশ তদন্তে নামে।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও