১৮ বার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের দায়ে ফাঁসির সাজা ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: প্রেমে বাধা। এরপর প্রেমিকার অন্যত্র বিয়ে। প্রতিবাদে দাদাকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন।মৃত্যু নিশ্চিত করতে একের পর এক ১৮ বার ধারালো অস্ত্রের আঘাত। হার্ট, লিভার, কিডনি ছিন্নভিন্ন করে দেয় অভিযুক্ত। নৃশংস হত্যাকাণ্ডকে বিরল থেকে বিরলতম আখ্যা দিয়ে অভিযুক্ত ভাইকে ফাঁসির সাজা দিল আদালত। আদালত সুত্রে জানা গেছে, জলপাইগুড়ি(Jalpaiguri ) জেলার রাজগঞ্জ ব্লকের ভক্তিনগড় থানার শান্তিনগর এলাকার বাসিন্দা শংকর দাস(Sankar Das) ও সুরেশ রায়(Suresh Roy)। এরা সম্পর্কে মামাতো পিসতুতো ভাই। অভিযোগ সুরেশ তার মামাতো দাদা শংকর দাস – এর বাড়ির কাছে থাকা একটি মেয়েকে উত্যক্ত করতো। বিষয়টি নিয়ে মেয়েটির পরিবার শংকরকে অভিযোগ করলে সে সুরেশকে বকা দেয়।

এরপর থেকে সে আর ওই মেয়েকে উত্যক্ত করতো না। এরপর মেয়েটির বিয়ে হয়ে যায়। সেই খবর পাওয়ার পর ২০২১ সালের মার্চ মাসে সকালবেলা দাদা শংকর – এর ওপর চড়াও হয় ভাই সুরেশ। শুরু হয় বচসা, এরপর প্রকাশ্য দিবালোকে দাদাকে কুপিয়ে খুন করে। মৃত্যু নিশ্চিত করতে ১৮ বার ওই দেহের উপর আঘাত করে দেহ ছিন্নভিন্ন করে দেয়। শনিবার সাজা ঘোষনার সময় আদালত চত্বরে উপস্থিত ছিলেন মৃতের আত্মীয় ও শান্তিনগর নাগরিক কমিটির সদস্যরা। রায়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

ঘটনায় সরকার পক্ষের আইনজীবী শুভঙ্কর চন্দ্র বলেন, এই মামলায় মোট ১২ জন সাক্ষী দেয়। উভয় পক্ষর সাক্ষ্য শোনার পর এডিশনাল থার্ড কোর্টের বিচারক বিপ্লব রায় শনিবার এই ঘটনাকে বিরল থেকে বিরলতম আখ্যা দিয়ে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা ঘোষণা করেন। তবে ফাঁসির সাজা শোনার পর সুরেশের মধ্যে কোনরকম পরিবর্তন দেখা যায়নি। এদিন মাথা নিচু করে ফাঁসির সাজা শুনে পুলিশের সাথে জেলে ফিরে গিয়েছে সুরেশ।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২