তমলুকে স্কুলের সামনে বিপজ্জনক বাড়ি,যে কোনো সময় ঘটতে পারে বড়সড়ো দুর্ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি,তমলুক: স্কুলের সামনে বিপজ্জনক বাড়ি, খসে পড়ছে পাথরের চাঁই।যেকোনো সময় ঘটতে পারে বড়সড়ো দুর্ঘটনা।দ্রুত প্রশাসন ব্যবস্থা নিক,অনুরোধ স্কুলের প্রধান শিক্ষিকার। আইনি জটিলতা থাকার কারণে ভাঙা যাচ্ছে না বাড়ি দাবী পৌরসভার চেয়ারম্যানের।পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক(Tamluk)। এই শহরেই অতি পরিচিত নামী স্কুল গুলির মধ্যে অন্যতম হলো রাজকুমারী শান্তনাময়ী হাই স্কুল। তমলুক শহরের ১৫ নম্বর ওয়ার্ডে বাদামতলা(Badamtala) এলাকায় অবস্থিত এই স্কুলে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীরা পড়াশোনা করে। বর্তমানে স্কুলের ছাত্রীসংখ্যা প্রায় ২০০০ জন। কয়েক মাস আগে কলকাতায় বহুতল ভেঙে পড়ায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। সেই থেকেও শিক্ষা নেয়নি তমলুক শহরের প্রশাসন!!তমলুক শহরে তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজের পাশেই রয়েছে রাজকুমারী সান্ত্বনাময়ী গার্লস হাই স্কুল, সেই স্কুলে ঢোকার মুখেই দাঁড়িয়ে রয়েছে আস্ত ভাঙ্গা একটি বাড়ি।

খসে খসে পড়ছে পড়ছে পাথরের চাঁই। বহুবার পরিবারের সদস্যের গায়ে পড়েছে এই খসে পড়া পাথরের অংশ। তাম্রলিপ্ত পৌরসভা(Tamrolipto Municipality) থেকে স্থানীয় কাউন্সিলর পরিদর্শন করে গেলেও পরিবারের অন্য এক সদস্য মামলা করে রাখার ফলে বাড়িটি কেউই ভাঙতে পারছে না। কিন্তু যে কোন মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারে। প্রাণহানির সম্ভাবনাও থেকে যায় কারণ দ্বিতলে পরিবারের সদস্যরা থাকেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায় তারা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে। শুধুমাত্র স্কুলের ছাত্রী নয় তমলুক শহরে ঢোকার মুখে মূল প্রবেশদ্বার। প্রত্যেকদিন কয়েক হাজার মানুষের যাতায়াত করে ওই বাড়ির পাশ দিয়ে। বাড়ির সদস্যদের নিয়ে প্রশাসন যদি অতি দ্রুত বাড়ি ভাঙার চেষ্টা না করে তাহলে যে কোনদিন বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে তমলুক শহরের মধ্যে।

রাজকুমারী সান্তনাময়ী হাই স্কুলের প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা আদক বলেন, স্কুলে ঢোকার মুখে এই বিপজ্জনক বাড়িতে ভাঙার জন্য পৌরসভার চেয়ারম্যান ও থানায় জানিয়েছিলাম। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তিনি অনুরোধ করেন প্রশাসন যাতে এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়। না হলে আগামীদিনে যে কোন সময় বড়োসড়ো দুর্ঘটনা ঘটবে তখন আমরা নিজেদের ক্ষমা করতে পারব না।যদিও পৌরসভার চেয়ারম্যান(Chairman) দিপেন্দ্র নারায়ণ রায় বলেন, ১৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ওই বাড়িটি আমরা বিপদজনক বাড়ি বলে পৌরসভার পক্ষ থেকে ব্যানার দিয়েছিলাম। বাড়িটি আইনি জটিলতা থাকার কারণে এখনো পর্যন্ত ভাঙা সম্ভব হয়ে ওঠেনি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করব যাতে বাড়িটি দ্রুত ভাঙার ব্যবস্থা করা যায়।সবকিছু জটিলতা কাটিয়ে এই বাড়িটি ভেঙে ফেলে কবে বিপদ মুক্ত করা হবে সেই দিকে তাকিয়ে তমলুক শহরবাসী।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২