পরীমণির মেহেন্দিতে ‘এস’, নতুন প্রেমের জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। অভিনয়ের থেকে বেশি চর্চায় থাকে নায়িকার প্রেম-সম্পর্ক। ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদা সংবাদের শিরোণামে থাকেন তিনি। সম্প্রতি, গায়ক শেখ সাদীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠেছে। ঈদের দিন হাতের মেহেন্দির একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

ছবিতে দেখা যাচ্ছে, হাতে সেলাইন দেওয়া রয়েছে। অসুস্থতার মাঝেই ঈদ পালন করেছেন। যদিও জানা যাচ্ছে, এই মুহূর্তে সুস্থ আছেন তিনি। কিন্তু এই সবকিছুর মধ্যে নজর কেড়েছে অভিনেত্রীর হাতের মেহেন্দির কল্কার মাঝে এস অক্ষরটি। যা দেখে নেটিজেনদের দাবি, শেখ সাদীর নামের আদ্যাক্ষর নিজের মেহেন্দিতে ফুটিয়ে তুলেছেন পরীমণি।

বহুবার নায়িকার প্রেম-সম্পর্ক নিয়ে চর্চা হলেও, এবার প্রকাশ্যে কিছু বলতে চাননি তিনি। ২ সন্তানই তাঁর জীবনের অবলম্বন বলে জানিয়েছেন। নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। প্রাক্তন স্বামী শরিফুল রাজ-এর সঙ্গে বিচ্ছেদের পর ছেলে এবং মেয়েকে নিয়ে একাই থাকেন নায়িকা।

অন্যদিকে, বাংলাদেশের বিনোদন মহলে কান পাতলেই শোনা যাচ্ছে অন্য খবর। তিনি নাকি নতুন সম্পর্ক জুড়েছেন। তাও আবার গায়ক শেখ সাদীর সঙ্গে। যদিও এই বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে চান অভিনেত্রী। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার বিষয়ে আগেও প্রতিবাদ করেছিলেন তিনি। তবে এবার নায়িকার পোস্ট তাঁর প্রেমের গুঞ্জনকে বাড়িয়ে দিয়েছে। তাঁর মেহেন্দির ওই এস অক্ষর দেখেই নেটিজেনরা শেখ সাদীর সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা করছে। অভিনেত্রী বিষয়টি নিয়ে মুখ না খুললেও নেটিজেনরা ব্যস্ত হয়েছেন তাঁর প্রেমিকের খোঁজে।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের