সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারালেন বিজেপি নেতার দাদা-বৌদি

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে বর্ধমান দলের বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন পিন্টু।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিমকোর্টের রায়ে চাকরি খোয়াতে হয়েছে ২৬ হাজার শিক্ষককে। সেই তালিকায় রয়েছেন এক বিজেপি নেতার দাদা-বৌদিও। চাকরি হারালেন যুবমোর্চার রাজ্য কমিটির কার্যনির্বাহী সদস্য পিন্টু সামের দাদা সৌরম সাম (Sourav Sam) এবং বৌদি মৌমিতা কুণ্ডু (Moumita Kundu)। পিন্টু বর্তমানে বর্ধমান, কাটোয়া ও বীরভূমের বিজেপির সাংগঠনিক জেলার যুব মোর্চার দায়িত্বে রয়েছেন। জানা গিয়েছে, চাকরিহারা স্বামী-স্ত্রী জলপাইগুড়ির ওদলাবাড়ি হাইস্কুলে শিক্ষকতা করতেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে বর্ধমান দলের বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন পিন্টু। কিন্তু দাদা-বৌদির চাকরি হারানোর খবর শুনে এখনও কোনও প্রতিক্রিয়া জানান নি পিন্টু।

অন্যদিকে ২৬ হাজার চাকরি হারানোর খবরে রাজ্য সরকারকে কটাক্ষ করে বিজেপির জেলা মুখপাত্র সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘রাজ্য সরকার ও প্রশাসনের চরম ব্যর্থতার কারণে এত জন শিক্ষকের চাকরি গিয়েছে। নিজেদের দুর্নীতি ঢাকতে তাঁরা আদালতের কাছে যোগ্য ও অযোগ্যদের তালিকা স্পষ্ট করেনি। বিজেপি নেতার পরিবারের লোক যোগ্য না অযোগ্য তার বিচারের সুযোগ মেলেনি। এই দায় আগামী দিনে রাজ্য সরকারকে নিতে হবে।’ অন্যদিকে বিজেপি নেতাকে পাল্টা আক্রমণ করে তৃণমূলের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন, ‘শিক্ষকদের চাকরির বিরুদ্ধে বারবার বিজেপি ও সিপিএম কোর্টে গিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে নিয়োগ নিয়ে অভিযোগ করেছে। সুতরাং এখানেই প্রমাণ বিজেপি নেতার পরিবারের লোকজন দুর্নীতির সঙ্গে জড়িত।’

বৃহস্পতিবার (৩ এপ্রিল) নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের কাছে বড় ধাক্কা খেয়েছে রাজ্য। ২০১৬ সালে সরকারি শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে চাকরি হারালেন প্রায় ২৬ হাজার শিক্ষক। গোটা রাজ্যজুড়ে রীতিমতো কান্নার ধুম উঠেছে। অনেকেই বিষয়টিতে মোটেও আগ্রহ দেখায় নি, আবার অনেকরই চাকরি হারাদের কথা ভেবে প্রাণ কেঁদে উঠেছে। দুর্নীতিকদের ভিড়ে হারিয়ে গেল কয়েকশো যোগ্য প্রার্থী। হ্যাঁ, এটাই বাস্তব। কারণ সকলের একটাই লক্ষ্য ছিল, মানুষ গড়া। যে ছাত্র-ছাত্রীরাই বিগত কয়েক বছরে সন্তান সমতুল্য হয়ে উঠেছিলেম, তাঁদেরকে ছেড়েই বিদায় নিতে হবে চাকরিহারা শিক্ষকদের। এ যেন মরণসম যন্ত্রণা।

ইতিমধ্যেই উত্তর-দক্ষিণ দিনাজপুর মিলে ৫৮১ জনের চাকরি হারানোর খবর প্রকাশ্যে এসেছে, এছাড়াও মালদা, ফারাক্কা, উত্তর ২৪ পরগনা, বর্ধমান নদিয়া জেলা থেকেও চাকরিহারা শিক্ষকদের তালিকা প্রকাশ্যে এসেছে। পূর্ব বর্ধমানে চাকরিহারাদের সংখ্যা ছাড়িয়েছে ১০৮৫ জনে। বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৬ সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করা হচ্ছে। সেই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুরও নির্দেশ দিয়েছে। যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে যারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে পারবেন না তারা এতদিন যে বেতন পেয়েছেন তা ফেরত দিতে হবে বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতিরা। পাশাপাশি জানিয়েছেন, ‘কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার কোনও প্রয়োজনীয়তা আমরা বোধ করছি না। যে সমস্ত প্রার্থীরা অযোগ্য নয়, তাঁরা যে ডিপার্টমেন্টে কাজ করতেন সেখানে কাজ করবেন। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। ২০১৬ সালের বাতিল হওয়া প্যানেলে নাম থাকা শিক্ষকরা নতুন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।’

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ