কোথাও বৈশাখ, কোথাও খেমর- বিভিন্ন দেশে বিভিন্ন নামে হয় পয়লা বৈশাখ উদযাপন  

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘হে নূতন,

দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ ।

তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদঘাটন

সূর্যের মতন…’

পয়লা বৈশাখের দিন নূতনের আহ্বানের দিন। এই দিন মানুষ সমস্ত কলিউষতা থেকে মুক্ত হয়ে, বৈরীতা থেকে স্বরে এসে আনন্দে মেতে ওঠে। স্বাগৎ জানায় আরও একটা নতুন বছরকে। শুধু ভারত- বাংলাদেশ নয়, এশিয়ার অনেক দেশে ১৪ এপ্রিল নতুন বছরের সূচনা উৎসব হয়। সেগুলি কী কী, চলুন দেখে নেওয়া যাক।

মায়ানমারে নববর্ষের উদযাপন হয়। স্থানীয় ভাষায় একে থিংইয়ান নামে ডাকা হয়। এর অর্থ ‘পরিবর্তন’ বা ‘স্থানান্তর’। ৫০০ বছরের বেশি সময় ধরে পালন করে হচ্ছে এই উৎসব। এটি পৃথিবীর সবচেয়ে পুরনো জল উৎসবের একটি। মানুষের বিশ্বাস, এ উৎসবের জলের ছোঁয়া লাগলে সব পাপ দূর হয়ে যাবে।  যদিও এই বছর মায়ানমার বিধ্বস্ত হয়ে রয়েছে ভূমিকম্পের কারণে।

থাইল্যান্ডেও এদিন থেকেই নতুন বছরের শুরু। উৎসবের নাম সংক্রান। সংক্রান্তিরই অপভ্রংপশ সংক্রান। থাই এবং মালয়েশিয়ান সিয়ামিজ গোত্রের মানুষ মূলত ধর্মীয় রীতি মেনে এ উৎসব পালন করেন। এ সঙ্গে চলে জল উৎসবও।

শ্রীলঙ্কাও ১৪ এপ্রিল নববর্ষের সূচনা করে। শ্রীলঙ্কানদের নববর্ষের সঙ্গে তামিল নববর্ষের উদ্যাপনের অনেক মিল রয়েছে। উৎসবে নানা রকম পিঠে, মিষ্টি আর পায়েস বানানো হয়।

কম্বোডিয়ার খেমর নববর্ষ পালিত হয়য় ১৪ এপ্রিল। উৎসবের সূচনা হয় বৌদ্ধ মন্দিরে ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে। এর পরে মন্দির চত্বরে ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান অধিবাসীরা।

নেপালে নববর্ষ উৎসব পরিচিত বৈশাখ উৎসব নামে। এদিন নেপালে সরকারি ছুটি। বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান হয় দিনটিতে। ভাল খাওয়া-দাওয়া, শুভেচ্ছা বিনিময় আর নানা খেলাধুলোর আয়োজন করা হয়।

লাওসেও সৌরপঞ্জিকা অনুযায়ী বৈশাখের প্রথম দিনটি নতুন বছরের সূচনা হিসাবে পালন করা হয়। স্থানীয়ভাবে এর নাম সংক্রান বা পি-মেই। তিন দিন ধরে চলে উৎসব।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২